শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রবিবার আমেরিকা থেকে ভারতে ফেরানো হয়েছে ১১২ জনকে। এঁদের অনেকেই ছিলেন সেদেশের ডিটেনশন ক্যাম্পে। সেখানে এক একজনের অভিজ্ঞতা ভয়াবহ। মানসিক অত্যাচার, খেতে না পাওয়ার সঙ্গেই ছিল শারীরিক নির্যাতনও। অমৃতসরের মাটিতে পা দিয়েই এমনই কাহিনী তুলে ধরেছেন ২৩ বছর বয়সী জতিন্দর সিং। পাশাপাশি এই তরুণের দাবি স্বপ্নপূরণের দেশে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তাঁর পরিবার।
জতিন্দরের দাবি, অমৃতসরে কর্মসংস্থানের সুযোগ না থাকায় তিনি নিজের পরিবারের ভরণপোষণের জন্য বিদেশে চাকরির জন্য গিয়েছিলেন। কিন্তু, আমেরিরকায় পৌঁছানো ও তারপরের অভিজ্ঞতা মনে পড়লেই হাড়-হিম হওয়ার জোগাড়। এই তরুণের দাবি, ম্যাক্সিকো সীমান্ত পেরিয়ে মার্কিন মুলুকে ঢুকেছিলেন তিনি। কিন্তু, কয়েক ঘন্টা গড়াতেই ধরা পড়ে যান। এরপর তাঁকে ডিটেশন ক্যাম্পে পাঠান মার্কিন সেনা। সেকানে প্রায় দু'সপ্তাহ ছিলেন তিনি।
জাতিন্দরের অভিযোগ, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরই তাঁর পাগড়ি জোর করে খুলে দিয়েছিল মার্কিন সেনা। বারবার বলা সত্ত্বেও তা ফেরৎ দেওয়া হয়নি। এমনকি পাগড়ি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়!
নির্যাতনের এখানেই শে, নয়। এই তরুণের দাবি ডিটেনশন ক্যম্পে তিনি ও তাঁর মত অবৈধ অভিবাসীদের সেনা কয়েকদিন ধরে ঠিক মতো খেতে দিত না। বেশ কয়েকবার শুধু চিপস ও জুসের প্যাকেট দেওয়া হত। চলত মারধরও করা হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি জিতলে অবৈধ অভিবাসীদের তাড়াবেন। ট্রাম্পের জয়ের পরও কেন এভাবে সেদেশে যাওয়ার সাহস করলেন জাতিন্দর? এই তরুণের দাবি, আমেরিকায় নিয়ে যাওয়ার এজেন্টের আশ্বাসে ভরসা রেখেই সব খোয়ালেন তিনি ও তাঁর পরিবার। জিতেন্দরের কথায়, তিনি এজেন্টকে ৫০ লক্ষ টাকা দিয়ে আমেরিকা গেছিলেন। পানামার জঙ্গলে তিন দিন রাত কাটাতে হয়েছে তাঁকে, তারপর মেক্সিকো বর্ডার পার করে আমেরিকা প্রবেশ করেন। তবে সীমান্তেই ধরা পড়ে যান তিনি। আগের দু'দফার মতোই দেশে ফেরানোর সময় অবৈধ ভারতীয় অভিবাসী জিতেন্দর সিং-য়ের হাতে পায়েও চেন বেঁধে বিমানে উঠিয়েছিল মার্কিন সেনা। অমৃতসরে বিমান ছোঁয়ার ১০ মিনিট আগে যা খুলে দেওয়া হয়।
পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা সামনে আসতেই বিতর্ক মাথাচাড়় দিয়েছে। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (এসজিপিসি) প্রধান হরজিন্দর সিং ধামি পাগড়ি খুলে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হলেছেন, "আমাদের যেসব সন্তানরা আমেরিকা থেকে নির্বাসিত হওয়ার পর এখানে আসছেন, তাঁদের পাগড়ি খুলে ফেলা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং বিষয়টির তদন্ত করা উচিত। এসজিপিসি তাদের সাহায্য করবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?