বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Bibhas Bhattacharyya | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৮Riya Patra
বিভাস ভট্টাচার্য: এক বা দুই বছর নয়। বেশ কয়েকবছর ধরেই লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে অস্ত্র ও গুলি পাচার হচ্ছিল। অস্ত্র পাচারের ঘটনায় তদন্তে নেমে এটাই প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে বলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কলকাতার নামী একটি আগ্নেয়াস্ত্র ও গুলি বিপণন সংস্থার দুই কর্মী-সহ চারজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে দুটি দোনলা বন্দুক-সহ ১৯০ রাউন্ড গুলি। যা 'অর্ডিন্যান্স ফ্যাক্টরি'তে তৈরি হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ওই সংস্থার মালিককেও ডাকা হয়েছে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে।
কেন অপরাধীরা অর্ডিন্যান্স ফ্যাক্টরির গুলি কিনতেই উৎসাহী? এসটিএফ একটি সূত্র জানায়, বেআইনি অস্ত্র কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি করা গেলেও ভালো মানের গুলি তৈরি করা যায় না। কারণ, গুলি তৈরির জন্য প্রয়োজন অনেক দামী যন্ত্রপাতি। আবার গুলি ছাড়া বন্দুক অচল। ফলে আগ্নেয়াস্ত্র বেআইনিভাবে জোগাড় করা গেলেও ভালো মানের গুলির জন্য অপরাধীদের তাকিয়ে থাকতে হয় লাইসেন্সপ্রাপ্ত এই দোকানগুলির দিকে। যেই সুযোগটা কাজে লাগিয়ে কলকাতার ওই অস্ত্র বিপণন সংস্থার দুই কর্মী জয়ন্ত ও পরে গ্রেপ্তার হওয়া শান্তনু দোকান থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরির গুলি কালোবাজারি করত।
স্বাভাবিক প্রশ্ন উঠে আসে দোকান থেকে কীভাবে এই গুলি পাচার হত? ওই সূত্রটি জানায়, লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র খারাপ হলে তার মালিক দোকানে যখন সারাইয়ের জন্য নিয়ে আসতেন তখন সেই অস্ত্র সারানোর পর গুলি চালিয়ে পরীক্ষার করে দেখা হয়। সেইসময় যদি দূ'রাউন্ড কার্তুজ পরীক্ষা করে দেখা হত তবে কাগজে কলমে দেখানো হত হয়ত ১০ রাউন্ড। এই অতিরিক্ত গুলি হাত বদল হয়ে বাইরে পাচার হয়ে যেত। এটা আটকাতে গেলে নিয়মিত 'স্টক'-এর খাতাপত্র পরীক্ষা করাটা খুবই জরুরি।
গুলির পাশাপাশি পাচার হয়ে যেত বন্দুক বা পিস্তল। যে প্রসঙ্গে বলতে গিয়ে ওই সূত্রটি জানায়, অনেকেই একটা সময় পর বন্দুক বা পিস্তল আর নিজের কাছে রাখতে চান না। যেই দোকান থেকে তাঁরা কিনেছেন সেই দোকানেই তাঁরা জমা দিয়ে 'রিসিপ্ট কপি' নিয়ে নেন। দীর্ঘদিন যদি আসল মালিক সেই অস্ত্র আর ফিরিয়ে না নেন তবে তা যোগসাজশের মাধ্যমে বাইরে বেরিয়ে অপরাধীদের হাতে চলে যায়। এছাড়াও অনেক সময় এটাও দেখা যায় লাইসেন্স একজনের নামে হলেও আগ্নেয়াস্ত্র থাকছে আরেকজনের হাতে। ওই সূত্রটি জানিয়েছে, আপাতত দোকানের দুই কর্মী ও তিন পাচারকারী-সহ আরও একজনকে গ্রেপ্তার করা হলেও চক্রে আরও অনেকেই জড়িয়ে থাকতে পারে বলে তাঁদের অনুমান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?