শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Supreme Court Refuses New Pleas In Places Of Worship Case

দেশ | উপাসনালয় আইন নিয়ে নতুন মামলায় কড়া বার্তা শীর্ষ আদালতের, "এবার যথেষ্ট হয়েছে"

SG | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  উপাসনালয় আইন, ১৯৯১ নিয়ে একের পর এক নতুন মামলার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। সোমবারের শুনানির সময় তিনি মন্তব্য করেন, "এবার যথেষ্ট হয়েছে। এর একটা শেষ হওয়া উচিত।" তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট এই বিষয়ে নতুন কনো পিটিশন শুনবে না।

যদিও আদালত অতিরিক্ত যুক্তি দিয়ে হস্তক্ষেপমূলক পিটিশন দায়েরের অনুমতি দিয়েছে, তবে ইতিমধ্যে দায়ের করা নতুন পিটিশনগুলির উপর কনো নোটিশ জারি করতে অস্বীকার করেছে।

প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্টের  বৈধতা নিয়ে চলতে থাকা মামলাগুলোর মধ্যেই সুপ্রিম কোর্টের এই কড়া মন্তব্য, যা ধ্বংস হয়ে যাওয়া হিন্দু মন্দির পুনরুদ্ধারের আইনি চেষ্টার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

১৯৯১ সালে পাস হওয়া এই আইনটি ১৯৪৭ সালের ১৫ আগস্টের বিধি অনুযায়ী একটি উপাসনালয়ের ধর্মীয় চরিত্র পরিবর্তন করা যাবে না বলে নির্দেশিত। তবে, রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিবাদ এই আইনের আওতার বাইরে ছিল।  

এই আইনের বৈধতা নিয়ে মূল পিটিশনটি অশ্বিনী কুমার উপাধ্যায় দায়ের করেছিলেন, কিন্তু গত বছর সুপ্রিম কোর্ট ১০টি মসজিদে হিন্দু মন্দির পুনরুদ্ধার করতে হিন্দু পক্ষের ১৮টি মামলা স্থগিত করে। এর মধ্যে রয়েছে শাহী ইদগাহ-কৃষ্ণ জন্মভূমি, কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপি মসজিদ ও সাম্ভল মসজিদ বিরোধ। 

অন্যদিকে, কংগ্রেস ও আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম সহ একাধিক বিরোধী দল সুপ্রিম কোর্টে এই আইন কঠোরভাবে বাস্তবায়নের পক্ষে আবেদন করেছে।

আদালতে শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন, আগেরবার নতুন পিটিশনের অনুমতি দেওয়া হয়েছিল, তবে হস্তক্ষেপের একটি সীমা থাকা উচিত। "নতুন হস্তক্ষেপমূলক পিটিশন দায়ের করা যাবে যদি তাতে এমন কোনো যুক্তি থাকে যা আগে তোলা হয়নি", উল্লেখ করেন তিনি।

মামলাটির পরবর্তী শুনানি এপ্রিলের প্রথম সপ্তাহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া