বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Three people died on a road accident near airport gate

কলকাতা | বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটিতে ধাক্কা লরির, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু স্বামী, স্ত্রী এবং মেয়ের

AD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ০৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা-মা এবং মেয়ের। রবিবার সন্ধ্যায় এয়ারপোর্টের তিন নম্বর গেটের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জয়দীপ দাশগুপ্ত(৫১), নিপা দাশগুপ্ত(৪১), সৃজনী দাশগুপ্ত(১৪)। বাড়ি বিশরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে স্কুটারে চেপে দক্ষিণেশ্বরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তিনজনেই। এয়ারপোর্ট তিন নম্বর গেটের একদম সামনেই স্কুটির পেছনে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে যান তিনজনেই। এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে বারাসাত স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে। মৃতদেহগুলি বারাসত হাসপাতালেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যার এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানচলাচল ব্যহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এলাকায়। তবে দেহ উদ্ধারের পর ট্রাফিক পুলিশের তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া