শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রেলের টিকিটে প্রবীণদের জন্য ছাড়, খবর 'বিভ্রান্তিকর', সাফ দাবি রেল কর্তৃপক্ষের

RD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৪৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেস ট্রেনে প্রবীণদের জন্য টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে ভারতীয় রেল। ১৫ ফেব্রুয়ারি থেকে এই ছাড় কার্যকর হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি সাংবাদ মাধ্যমের ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়। আজকাল ডট ইন-ও সেই খবর পরিবেশন করে। কিন্তু, রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রবীণদের জন্য টিকিটে এই ধরনের কোনও ছাড় ঘোষণা করা হয়নি। 

খবরে প্রকাশ পায় যে, বন্দে ভারত এবং তেজসের মতো প্রিমিয়াম ট্রেনের টিকিটেও প্রবীণদের জন্য ছাড়-সহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়ার চিন্তা-ভাবনা করছে রেল। সেই খবরও বিভ্রান্তিকর। সাফ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

আজকাল ডট ইন-এ শনিবার সন্ধ্যায় প্রকাশিত খবরে উল্লেখ ছিল যে, ভারতীয় রেল ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটের দামে ছাড় চালু করেছে। ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা ৫০ শতাংশ ছাড় পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষরা ৪০ শতাংশ ছাড় পাবেন। রেলের এই উদ্যোগের লক্ষ্য সীমিত আয়ের  প্রবীণ নাগরিকদের ভ্রমণের খরচ কমানো। আইআরসিটিসি ওয়েবসাইটে লগ ইন করে টিকিট কাটতে হবে। এছাড়াও খবরে উল্লেখ ছিল যে, আইআরসিটিসি অনলাইন পোর্টালের মাধ্যমে অথবা আধার কার্ড বা ভোটার আইডির মতো বৈধ নথিপত্র-সহ রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করা যেতে পারে। 

এই খবরে প্রবীণদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় বলে দাবি রেলের। স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, প্রবীণদের জন্য কোনও ট্রেনের টিকিটেই কোনরকম ছাড়ের ঘোষণা করা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া