শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নিউ দিল্লি রেল স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় নিহত ১৮ জন। এঁদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। এই দুর্ঘটনার নেপথ্যের কারণ নিয়ে রেলের দাবির সঙ্গে দিল্লি পুলিশের যুক্তি মিলছে না! দিল্লি পুলিশের দাবি, এমনিতেই সব ট্রেন দেরিতে চলছিল। এছাড়া, প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার জন্য আচমকাই একটি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনের ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে যে, প্রয়াগরাজে যাওয়ার দু'টি ট্রেনের নাম গুলিয়ে ফেলার কারণেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। প্রয়াগরাজ এক্সপ্রেস ওই সময় ১৪ নম্বর প্লাটফর্মে এসে দাড়িয়েছিল। কিন্তু সে সময় হটাৎই প্রয়াগরাজে যাওয়ার অন্য অপর ট্রেন প্রয়াগরাজ স্পেশ্যাল ১৬ নম্বর প্লাটফর্মে আসছে বলে ঘোষণা করা হয়। আর তাতেই বিপত্তি। ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তির ছড়ায়, শুরু হয় হুড়োহুড়ি। এছাড়াও প্রয়াগরাজে যাওয়ার আরও ৪ ট্রেনের মধ্যে ৩ ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছিল। সে কারণেই স্টেশনে ওইসময় খুব ভিড় ছিল।
রবিবার সকালে অবশ্য উত্তর রেলের তরফে দাবি করা হয়েছিল যে, কোনও ট্রেনের প্ল্যাটফর্ম বদল হয়নি। এক যাত্রী ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুট ওভারব্রিজে পড়ে যান। তার জেরে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।
রেলের এই বয়ানের পরই দিল্লি পুলিশের দাবি ঘিরে শোরগোল পড়েছে। রেল নাকি পুলিশ, কার যুক্তি অকাট্য তা ঘিরে প্রশ্ন উঠছে।
দিল্লি পুলিশ জানিয়েছে পদপিষ্টের ঘটনার দ্রুত তদন্ত হবে। দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল তা জানতে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্তের স্বার্থে রেলের তরফে দুই সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তরফে নিউ দিল্লি রেলস্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
রেল নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?