রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Smiling is not just an expression it can also improve your health says new experiment lif

স্বাস্থ্য | দুঃখেও হাসতে শিখুন, শরীর ভাল থাকবে! কেন এমন বলছেন বিজ্ঞানীরা? কী বলছে গবেষণা?

নিজস্ব সংবাদদাতা | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: নীরার হাসি নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, “শাড়ির আঁচলে হাসি, ভিজে চুলে, হেলানো সন্ধ্যায় নীরা আমাকে বাড়িয়ে দেয়, হাস্যময় হাত”। আনন্দ কিংবা প্রেম- সুখানুভূতি প্রকাশের চিরন্তন মাধ্যম হাসি। কিন্তু জানেন কি শুধু সুখ নয়, মন খারাপের সঙ্গে যু্ঝতেও সহায়তা করে হাসি? সম্প্রতি একটি গবেষণায় উঠে এল এমনই তথ্য।

বিজ্ঞানপত্রিকা ‘জার্নাল অফ পজিটিভ সাইকোলজি’তে প্রকাশিত গবেষণাটি জানাচ্ছে, সম্প্রতি মোট ৫৭ জন ব্যক্তির উপর একটি পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের হাত বরফ শীতল জলে চুবিয়ে রাখতে বলা হয়। সাধারণত কোনও ব্যক্তির যন্ত্রণা সহ্য করার ক্ষমতা পরীক্ষা করা হয় এই পদ্ধতিতে। এই অবস্থায় পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের হৃদস্পন্দনের হার এবং মুখের অভিব্যক্তি নথিভুক্ত করেন গবেষকরা। দেখা গিয়েছে, জলে হাত চুবিয়ে রাখার সময় যে ব্যক্তিরা হেসেছেন তাঁদের হৃদস্পন্দনের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। গবেষকরা জানাচ্ছেন, সাধারণত কোনও কষ্টের কাজ করার সময় কিংবা উদ্বেগের সময় আমাদের হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়। কিন্তু পরীক্ষায় প্রাপ্ত ফলাফল বলছে, হাসির ফলে হৃদস্পন্দনের হার ধীর এবং স্থিতিশীল হয়েছে।


ফলাফল দেখে গবেষকদের মনে হয়েছে, হাসি নিছক সুখানুভূতি প্রকাশের মাধ্যম নয়। এটি ভাল মানসিক অবস্থারও লক্ষণ। অর্থাৎ হাসি হয়তো আক্ষরিক অর্থে শারীরিক যন্ত্রণা কমাতে পারে না, কিন্তু শারীরিক যন্ত্রণা হওয়ার ফলে যে মানসিক চাপ তৈরি হয় তা অনেকটাই লাঘব করতে পারে। ফলে যন্ত্রণা হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক বেশি রিলাক্সড থাকতে পারেন। বিষয়টিকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে, ‘ফেসিয়াল ফিডব্যাক হাইপোথিসিস’। তাই গবেষকদের দাবি, উদ্বেগ কিংবা কষ্ট যারই সম্মুখীন হতে হোক না কেন, হাসি মুখে থাকাই শ্রেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া