শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

disabled mp govt official seen dancing in viral video, selection questioned gnr

দেশ | শারিরীক অক্ষমতা দেখিয়ে চাকরি, সেই কর্মীই গানের সুরে মন খুলে নাচছেন! ভাইরাল ভিডিয়োয় তৈরি হয়েছে বিতর্ক

AD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: 'বিশেষভাবে সক্ষম' কোটায় চাকরি পেয়েছিলেন এক সরকারি কর্মী। সেই কর্মীকেই গানের সুরে মন খুলে নাচতে দেখা গেল মধ্যপ্রদেশে। নাচের ভিডিও ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক। তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন। 

বিতর্কের মুখে পড়ে মুখ খুলতে হয়েছে সরকারি কর্মী প্রিয়াঙ্কা কদমকেও। তিনি জানিয়েছেন, তাঁর নিয়োগে কোনও ত্রুটি নেই। তিনি স্পষ্ট করে জানয়েছেন, হাড় সংক্রান্ত সমস্যার কারণে তার ৪৫ শতাংশ অক্ষমতা রয়েছে, যদিও তিনি হাঁটতে পারেন, এমনকি নাচতেও পারেন।  ২০২২ সালে মধ্যপ্রদেশের এসএসসি পরীক্ষা পাশ করেন প্রিয়াঙ্কা। সম্প্রতিই তাঁর নিয়োগ হয়েছিল রাজ্য আবগারি আধিকারিক হিসেবে।

শুক্রবার জাতীয় শিক্ষিত যুব সংগঠনের নেতা ওই মহিলা আধিকারিকের 'প্রতিবন্ধী' হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি প্রিয়াঙ্কার প্রতিবন্ধী শংসাপত্রের তদন্তের দাবিও জানানো হয়েছে। তিনি ভোপাল এইমস-এর ডাক্তারদের দ্বারা পিএসসি পরীক্ষায় প্রতিবন্ধী কোটার অধীনে নির্বাচিত প্রার্থীদের সার্টিফিকেটের যাচাইয়ের দাবি জানিয়েছেন। যদিও কমিশনে তরফ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য জানানো হয়নি।

প্রিয়াঙ্কা বলেছেন, ''খুবই সাধারণ ঘরের মেয়ে আমি। যা অর্জন করেছি সব কিছু নিজের পরিশ্রমে।'' তিনি জানিয়েছেন, ২০১৭ সালে বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁর নিতম্বে গুরুতর আঘাত লেগেছিল। এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে তাঁর 'অ্যাভাসকুলার নেক্রোসিস' নামক একটি রোগ রয়েছে। এই রোগের ফলে রক্ত ​​সরবরাহে বাধার কারণে একজন ব্যক্তির হাড়ের টিস্যু নষ্ট হয়ে যেতে শুরু করে। চারটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। মনোবল বৃদ্ধির জন্য মাঝেমধ্যে একটু নাচানাচি করেন। 

প্রিয়াঙ্কা বর্তমানে উজ্জয়িনীর ট্রেজারি এবং অ্যাকাউন্টস বিভাগে সহকারি অডিট অফিসার হিসেবে নিযুক্ত। জেলা আবগারি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হলেও, সরকারি প্রক্রিয়ার কারণে তাঁকে এখনও সেই পদে বদলি করা হয়নি।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া