শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | খরচ ৪৫ লাখ, জমি বেচে স্বপ্নপূরণের জন্য ছেলেকে আমেরিকায় পাঠিয়েছিল পরিবার, সৌরভ ফিরলেন হাত-পায়ে শিকল বেঁধে!

RD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন বায়ুসেনা বিমান রবিবারই পাঞ্জাবের অমৃতসরে এসে পৌঁছেছে। নির্বাসিতদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের বাসিন্দা সৌরভ। স্বপ্নের দেশে গিয়েছিলেন তিনি জীবন গড়বেন বলে। কিন্তু, সেদেসে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই মেনে আসে বড় বিপর্যয়। পরিবারকে নিঃস্ব করে স্বপ্নভঙ্গের বেদনায় এখন আচ্ছন্ন এই যুবক। মার্কিন যুদ্ধজাহাজ থেকে অমৃতসরে নেমে সংবাদ সংস্থা এএনআই-কে সেই কথাই শুনিয়েছেন সৌরভ।

পাঞ্জাব-তনয় সৌরভের দাবি, তাঁর বাবা-মা জমি বিক্রি করে আত্মীয়দের কাছ থেকে ধার করে ৪৫ লক্ষ টাকা জোগাড় করেছিলেন তাঁকে আমেরিকায় পাঠাবেন বলে। যুবকের কথায়, "আমি সেখানে যাওয়ার জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করেছি। আমার বাবা-মা আমাদের জমি বিক্রি করেছেন এবং  আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেছেন... আমি সরকারের সাহায্য চাই কারণ আমার বাবা-মা আমাদের জমি বিক্রি করে ঋণ নিয়েছিলেন, কিন্তু সবকিছুই বৃথা গেল।"

মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য সৌরভ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন। ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাঁর প্রায় দেড় মাস সময় লেগেছে।

সৌরভের কথায়, "আমি ২৭শে জানুয়ারি আমেরিকায় প্রবেশ করেছি।|" মেক্সিকো হয়ে আমেরিকায় প্রবেশ করেছিলেন সৌরভ। পাহাড়ি দুর্গম সীমান্ত দিয়ে  হেঁটে অবৈধ অভিবাসীদের আমেরিকায় ঢুকতে তিন দিন সময় লেগেছিল। অবশ্য তাঁরা সেখানে কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়েন। যুবক বলেন, "আমেরিকাতে প্রবেশের ২-৩ ঘন্টার মধ্যে আমরা পুলিশের হাতে ধরা পড়েছিলাম। তাঁরা আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং ২-৩ ঘন্টা পরে আমাদের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেকানে আমাদের মুখের ছবি এবং আঙুলের ছাপ নেয়। আমরা ১৫-১৮ দিন ক্যাম্পে ছিলাম। আমাদের কথা শোনার কেউ ছিল না। দুই দিন আগে আমাদের বলা হয়েছিল যে, আমাদের অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন বিমানে উঠি, তখন আমাদের বলা হয়েছিল যে আমাদের ভারতে ফেরত পাঠানো হচ্ছে।"

সৌরভ এএনআইকে বলেছেন যে, "আমি ১৭ ডিসেম্বর ভারত ছাড়ি।  প্রথমে, আমি মালয়েশিয়া যাই, সেখানে আমি এক সপ্তাহ থাকি। তারপর পরে মুম্বইতে আসি, ১০ দিন ছিলাম। মুম্বই থেকে আমি আমস্টারডাম যাই, তারপর পানামা থেকে তাপাচুলা এবং মেক্সিকো সিটি যাই। মেক্সিকো সিটি থেকে সীমান্ত পার হতে আমাদের ৩-৪ দিন সময় লেগেছে।"

সৌরভের দাবি, আমেরিকান কর্তৃপক্ষ তাঁদের কোনও আবেদনে কর্ণপাত করেনি। পরিবর্তে, তাঁকে এবং অন্যান্য অবৈধ অভিবাসীদের হাত-পা বেঁধে ভারতে পাঠিয়েছে। উড়ানে ভয়াবহ অভিজ্ঞতা হয় এই যুবকের। বলেন, "বিমানে আমাদের হাত-পা বেঁধে রেখেছিল। সীমান্তে আমাদের ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল।"

এতকিছুর পরেও অবশ্য সৌরভের পরিবার তাঁকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সাহায্যকারী এজেন্টের নাম প্রকাশ করতে চায়নি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া