রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫২Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.মানিক সাহা সাক্ষাৎ করেন। শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দু'জনের মধ্যে রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য আজকের এই বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. সাহা, ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে মাতা বাড়িতে নবনির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। এই মন্দিরটি রাজ্যের সমৃদ্ধি, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।
পাশাপাশি দেশের জনগণের জন্য বাজেট পেশ করা, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফল সফরের জন্যও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ত্রিপুরার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর নজরে আনেন, ত্রিপুরার যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করা, শিক্ষা ও গবেষণা প্রচারের জন্য রাজ্যে AIIMS, IIT, এবং IIM-এর মতো বড় প্রতিষ্ঠান স্থাপন করা, জাতীয় মহাসড়ক কমলপুর থেকে শান্তিরবাজার হয়ে আমবাসা, গন্ডা তুইসা, অমরপুর ও শান্তির বাজার পর্যন্ত তৈরি করা। একাধিক উন্নয়নের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালে তাঁর আলোচনা হয়। এই বৈঠকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা সামাজিকমাধ্যমে এমনটাই জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?