মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলের জিকেবেরহা শহরে সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে শনিবার গুলি করে খুন করা হয়েছে। মুহসিন হেনড্রিকস ছিলেন পৃথিবীর প্রথম ঘোষিত সমকামী ইমাম। সমকামীদের জন্য দক্ষিণ আফ্রিকায় একটি মসজিদও নির্মাণ করেছিলেন এই ইমাম।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইমাম মুহসিন হেনড্রিকস অন্য একজনের সঙ্গে একটি গাড়িতে ছিলেন, ঠিক তখনই একটি গাড়ি তাদের সামনে এসে থামে এবং অজ্ঞাত দুই সন্দেহভাজন মুখ ঢাকা অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে মুহসিনের গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছুড়তে শুরু করে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই গুলিতেই মারা যান ইমাম।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর সত্যতা সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র।
পুলিশের দাবি, সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে। আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স এবং ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে।
১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন মুহসিন হেনড্রিকস। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবাহ নামের একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই ইমাম।
২০২২ সালে 'দ্য র্যাডিক্যাল' নামে একটি তথ্যচিত্রের বিষয় হেনড্রিকস পূর্বে তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেছিলেন। তিনি সংবাদপত্র গার্ডিয়ানকে বলেছিলেন যে, তাঁকে দেহরক্ষী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কখনও আক্রমণকে ভয় পাননি এবং জোর দিয়েছিলেন যে সত্য হওয়ার প্রয়োজনীয়তা, মৃত্যুর ভয়ের চেয়েও বেশি।
২৯ বছর বয়স পর্যন্ত হেনড্রিকস আরবি ভাষার শিক্ষক এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী হেনড্রিকস আগে একজন মহিলাকে বিয়ে করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু তাঁর বাবার মৃত্যুর আট বছর পর পরিবারের কাছে হেনড্রিকসের সমকামী সত্ত্বা প্রকাশ্যে আসে, ফলে বিবাহবিচ্ছেদ হয়।
পুলিশের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি খুন হওয়া দেশগুলির মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। এ দেশে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ হাজার খুন হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?