সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতের ভোটে ২১ মিলিয়ন ডলার খরচ আমেরিকার, ইলন মাস্কের নেতৃত্বাধীন DOGE-এর বোমা! কী বলছে বিজেপি?

RD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বোমা ফাটাল টেসলা কর্তা তথা ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকর ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগ (DOGE)। ভারতের নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে নাকি আমেরিকার তরফ থেকে  ২১ মিলিয়ন ডলার খরচ করা হয়। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই মার্কিন করদাতাদের এই টাকা খরচ বন্ধ করা হবে বলে জানিয়ে দিলেন ইলন মাস্ক। 

শুধু ভারত নয়, এই ধরনের নানা 'প্রকল্পে' বাংলাদেশ, নেপাল-সহ আফ্রিকা মহাদেশের বহু দেশে মার্কিন করদাতাদের কয়েক কোটি ডলার খরচ করা হত বলে দাবি করা হয়েছে আমেরিকর ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের (DOGE) তরফ।

ইলন মাস্ক নেতৃত্বাদীন DOGE-এর যুক্তি মার্কিন করদাতাদের অর্থ মার্কিন উন্নয়নের কাজেই খরবচ হবে। সংস্থার প্রশ্ন, মার্কিন করদাতাদের অর্থ কেন বিদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যবহার করা হবে? 

আমেরিকর ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের প্রতিক্রিয়ার পরই তেড়েফুড়ে উঠেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র অমিত মালব্য সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'ভোটের হার বৃদ্ধি করতে ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ?এটা নিশ্চিত ভাবে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ। এর থেকে কারা লাভবান হচ্ছে? নিশ্চিত ভাবে শাসকদল তো নয়।' 

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের রিপোর্ট উদ্ধৃত করে অমিত মালব্যের আরও অভিযোগ যে, ওপেন সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, ওসিসিআরপি-র মতো 'প্রক্সি'র মাধ্যমে ভারত নিয়ে 'ভুয়ো প্রচার' করছিলেন জর্জ সোরোস। এই নিয়ে বাইডেন জমানায় বিজেপি একটি দীর্ঘ পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে আক্রমণ শানিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, বাইডেন আমলে মার্কিন সরকার ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। যদিও সেই সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল।

মালব্যের দাবি, "আবারও, কংগ্রেস দল এবং গান্ধীদের একজন পরিচিত সহযোগী জর্জ সোরোসের ছায়া আমাদের নির্বাচনী প্রক্রিয়ার উপর ছড়িয়ে পড়েছে।" বিজেপির জাতীয় মুখপাত্রের মতে, কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ সরকার জাতির স্বার্থ বিরোধী শক্তি, যারা প্রতিটি সুযোগে ভারতকে দুর্বল করতে চায়, সেরকম শক্তিগুলিকে পরিকল্পিতভাবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপে সহায়তা করছে।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া