সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারত, পাকিস্তান, বাংলাদেশের সামনে বিরাট বিপর্যয়, অশনি ইঙ্গিত দিল নাসা

Sumit | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট গ্রহাণু। সেদিক থেকে দেখতে হলে এর আগেও বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর কাছে এসেছে। তবে তারা পৃথিবীর কাছে আসার বহু আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছে। তবে এবার নাসার বিজ্ঞানীরা জানালেন অন্য কথা।


নাসা জানিয়েছে এবার যে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেটি নিজের আকার ক্রমেই বৃদ্ধি করেছে। ফলে যখন এটি পৃথিবীর বেশ অনেকটা কাছে চলে আসবে তখন এটির আকার বেশ বড় হতে পারে। এখনও পর্যন্ত পৃথিবীকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে ১ শতাংশ। তবে এই শতাংশের হারটি ২ থেকে ৩ শতাংশ হয়ে যেতে পারে। যদি সেটাই হয় তাহলে একে আটকানো বেশ কঠিন হয়ে যাবে। 

 

নাসার পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে এটির আকার ২০০ মিটার রয়েছে। তবে যদি এটি আরও বড় হিসাবে সামনে আসে তাহলে এর শক্তি আরও বাড়বে। যদি পৃথিবীর সঙ্গে এর ধাক্কা লাগে তাহলে এটি পৃথিবীর অনেকটাই ক্ষতি করবে। নাসা আরও জানিয়েছে যদি পৃথিবীর সঙ্গে এটি ধাক্কা মারে তাহলে এটি ৫০০ টি অ্যাটম বোমার মতো শক্তিশালী হবে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

 


নাসা মনে করছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ সাগর, আরব সাগরের কাছে এই গ্রহাণুটি আছড়ে পড়তে পারে। যদি সেটাই হয়ে থাকে তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশে মারাত্বক ক্ষতি হবে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই গ্রহাণুকে দেখা গিয়েছে। এটি কবে পৃথিবীতে এসে আঘাত করবে সেটা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে গতি যথেষ্ট প্রবল। ফলে পৃথিবীর কাছে আসতে এর বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। 


তবে এই ধরণের গ্রহাণু এর আগেও এসেছে। তারা মাঝপথে নিজের দিক পরিবর্তন করেছে। আবার অনেকে পৃথিবী থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে গিয়েছে। এবার কী হবে সেটাই দেখার।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া