শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়ি, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৮ জনের, আহত অনেকে

Pallabi Ghosh | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়ি। নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চারজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রয়াগরাজগামী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। নয়াদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়তে থাকে। এদিকে আরও দু'টি ট্রেন গতকাল দেরিতে পৌঁছয় প্ল্যাটফর্মে। সেই ট্রেনের যাত্রীরাও ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে। 

 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ওই ট্রেনের জন্য মূলত ভিড় ছিল। পাশাপাশি স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, এই দু'টি ট্রেন দেরিতে চলছিল। এই দু'টি ট্রেনও প্রয়াগরাজের উপর দিয়ে যায়। এই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই পদপিষ্টের ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল ভিড়ে অনেকেরই দমবন্ধ হয়ে আসে। তখনই অসুস্থ হয়ে পড়েন অনেকে। মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে উঠতে যাওয়ার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে। অন্যদিকে রেলের তরফে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করে জানানো হয়েছে। মৃতদর পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লি স্টেশনে এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া