শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পণ না দেওয়ার শাস্তি, বধূকে এইচআইভি সংক্রমিত সূচ ফুটিয়ে অত্যাচার স্বামী-শাশুড়ির

Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৩৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পণ দিতে না পারার ভয়ঙ্কর শাস্তি। চরম শারীরিক নির্যাতনের পর বধূকে এইচআইভি সংক্রমিত সূচ ফুটিয়ে দিল স্বামী-শাশুড়ি। এই ঘটনার পরেই বধূর শারীরিক অবস্থার অবনতি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপাড় উত্তরপ্রদেশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহারানপুরে। বধূর বাবা জানিয়েছেন, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে তাঁর বিয়ে হয়। মেয়ের বিয়েতে ৪৫ লক্ষ টাকা খরচ করেছিলেন। পাত্রকে নগদ ১৫ লক্ষ টাকা এবং একটি এসইউভি গাড়ি পণ হিসেবে দিয়েছিলেন। তাতেও সন্তুষ্ট ছিল না পাত্রের পরিবার। আরও বড় গাড়ি এবং ১০ লক্ষ টাকা পণ হিসেবে দাবি করেছিল। যা দিতে অপারগ ছিলেন তিনি। 

বিয়ের পরদিন থেকেই বধূকে মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। এমনকী পণের জন্য চাপ দিত। ২০২৩ সালে মার্চ মাসে বধূকে তিনমাসের জন্য ঘর থেকে বের করে হুমকি দেয়, তাঁর স্বামীকে অন্যত্র বিয়ে দেওয়া হবে। পরপর গ্রামের লোকজন ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। তখন আবার শ্বশুরবাড়িতে ফিরে যান বধূ। এরপরই শুরু হয় আরও অত্যাচার। 

নিয়মিত বধূকে শারীরিক নির্যাতন করত স্বামী ও তার আত্মীয়রা। ২০২৪ সালে মে মাসে বধূকে এইচআইভি সংক্রমিত সূচ ফুটিয়ে দেয়। স্বাস্থ্যের অবনতি হতেই পরীক্ষা করে দেখা যায়, তিনি এইচআইভি পজিটিভ এবং তাঁর স্বামী এইচআইভি নেগেটিভ। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন বধূর বাবা। বধূর স্বামী, শাশুড়ি, দেওর ও ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া