শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘণ্টার পর ঘণ্টা স্নান করার অভ্যাস বধূর! স্নানঘরে কী করেন? উঁকি দিতেই চক্ষু চড়কগাছ শাশুড়ির

Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগেই পাত্রের পরিবারকে জানানো হয়েছিল, পাত্রীর এক কুঅভ্যাসের কথা। সেটা কী? পাত্রী দীর্ঘক্ষণ স্নানঘরে কাটান। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি স্নান করেন। যদিও পাত্রীর এই অভ্যাস ঘিরে বিয়ের আগে কোনও আপত্তি তোলেনি পাত্রপক্ষ। কিন্তু বিয়ের পরেই ঘটল সর্বনাশ। স্নানঘরে পাত্রী কী করেন, দেখতে গিয়েই চোখ ছানাবড়া শাশুড়ির। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলার হায়াতনগর এলাকায়। মাত্র সাত মাস আগেই বিয়ে হয় দম্পতির। বিয়ের পর সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ একদিন কাজের জন্য একসঙ্গে বাড়ির বাইরে বের হন যুবক, তাঁর বাবা, মা। তখন বাড়িতে একা ছিলেন তাঁর স্ত্রী। সে সময় স্নান করতে ঢুকেছিলেন। বাড়ি ফিরে শাশুড়ি দেখেন, তখনও স্নানঘরে জল পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। 

প্রাথমিকভাবে তাঁর মনে হয়েছিল, বধূ এখনও স্নান করছেন। আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর তাঁর সন্দেহ হয়। স্নানঘরের দরজা হালকা খুলে উঁকি দিতে যান। তখনই দেখেন স্নানঘরে আসলে কেউ নেই। আশেপাশে বধূকেও খুঁজেও দেখতে পাননি। তখনই নজরে পড়ে আলমারির লকার খোলা। 

যুবকের মা জানিয়েছেন, আলমারি থেকে সোনার গয়না, নগদ টাকা সব গায়েব হয়ে যায়। পুলিশের কাছে বধূর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, নগদ তিন লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে বধূ চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া