রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগে আক্রান্তের নেপথ্যে থাকে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো অসুখ। তবে ইদানীং অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, শরীরচর্চার প্রতি অনীহা—এমনই নানা কারণে কমবয়সেই হানা দিচ্ছে হার্টের জটিল অসুখ। তবে জানেন কি এই সব কারণ ছাড়াও শরীরে কয়েকটি ভিটামিনের অভাবেও হৃদরোগ হতে পারে।
শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। হাড়ের পাশাপাশি হার্টের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি। এই ভিটামিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ডি শরীরে খারাপ কোলেস্টেরলে কমিয়ে বাড়িয়ে দেয় ভাল কোলেস্টেরলের মাত্রা। যা হার্টের স্বাস্থ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ভিটামিন ডি। শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকলে তা উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে।
ভিটামিন বি৬-এর অভাব থাকলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ে। এই পুষ্টি হোমোসিস্টাইন নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিডের লেভেল কমায় যা হৃদরোগের জন্য ঝুঁকি বৃদ্ধি করে। এছাড়া ভিটামিন বি১২ও রক্তে হোমোসিস্টাইনের মাত্রা কমায়। শরীরে এই ভিটামিনের অভাব থাকলে হাইপারহোমোসিস্টিনেমিয়া নামের একটি অবস্থা তৈরি হয়, যা হৃদরোগের সঙ্গে যুক্ত।
রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন কে। করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি কমাতে চাইলে দেহে ভিটামিন কে-এর ঘাটতি হলে চলবে না। ভিটামিন কে-র অভাব থাকলে অস্টিওপোরোসিস, কেটে গেলে রক্ত বন্ধ না হওয়া এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
দেহে ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে প্রতিদিন সকালে ১৫-৩০ মিনিট সূর্যালোকে দাঁড়ান। দুধ, ডিম, মাশরুম, মুরগির মাংস, সামুদ্রিক মাছ ভিটামিন ডি-এর ভাল উৎস। এছাড়া ভিটামিন বি৬ এবং বি১২-এর মাত্রা ঠিক রাখতে খেতে হবে মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার, গমের তৈরি খাবার, চিনেবাদাম, ওটস, কলা ইত্যাজি। আর ভিটামিন কে-এর চাহিদা মেটাতে শাকসবজি খাওয়া প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?