শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মেয়াদ বাড়ছে মহাকুম্ভ মেলার? বড় আপডেট দিলেন প্রয়াগরাজের জেলাশাসক

Sumit | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২৬ ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ মেলা। মহাশিবরাত্রি উপলক্ষ্যে ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে নতুন করো তোড়জোড়। মহাকুম্ভ মেলা শেষের দিন যা ছিল তাই রয়েছে। তবে এরই মধ্যে নতুন বিপত্তি। মহাকুম্ভ মেলার দিন নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন গুজবে তোলপাড় হয়েছে গোটা এলাকা।


প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়ে দিয়েছেন যারা এই ধরণের গুজব ছড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গুজব ছাড়া কিছুই নয়। নির্ধারিত দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা। এই মেলার দিন বৃদ্ধি করার কোনও কথা হয়নি। সরকার এবিষয়ে কোনও নতুন নির্দেশিকা জারি করেনি। ফলে এই গুজবে কান না দেওয়া ভাল।


কিছু মানুষ মহাকুম্ভ মেলায় গিয়ে এই ধরণের গুজব তৈরি করেছেন। তারা কী করতে চাইছে তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সামাজিক মাধ্যমে এই ধরণের গুজব ছড়িয়ে দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেই খবর মিলেছে। যারা ভক্ত এসেছেন তারা যেন এই ধরণের কোনও গুজবে কান না দেন সেদিকে নজর রাখতেই এই কাজ করা হয়েছে বলেই প্রসাসন সূত্রে জানানো হয়েছে।

 


এখনও পর্যন্ত মহাকুম্ভে প্রচুর মানুষ স্নান করেছেন। তাদের মধ্যে অনেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তাদেরকে আটকানোর জন্যেই এই ধরণের গুজব তৈরি করা হয়েছে বলেই জানা গিয়েছে। এবিষয়ে উত্তরপ্রদেশ সরকার নতুন করে কোনও নির্দেশিকা জারি করেনি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে ৪৮২.৯ মিলিয়ন ভক্ত এখানে স্নান করেছেন। 


১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এরপর টানা একমাসের বেশি সময় ধরে এই মেলা চলছে। শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও বহু ভক্ত এখানে এসে স্নান করেছেন। ৫৩ টি সোশ্যাল মি়ডিয়ার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। তারা সকলকে ভুল তথ্য পরিবেশন করেছিল। তাই এই ধরণের কোনও গুজব ছড়াতে নিষেধ করেছে প্রশাসন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া