শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই রাজ্যগুলিতে আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, কী জানাল আবহাওয়া অফিস

Sumit | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে ফের একবার আবহাওয়াতে বড় বদল আসতে চলেছে। আইএমডি-র মতে, পশ্চিম দিক থেকে যে বাতাস আসছে সেখানে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। ফলে সেখান থেকে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হবে। ফলে শীতের শেষ এবং গরমের শুরুতে এই বৃষ্টি নতুন করে মাথাব্যথা তৈরি করবে। 


হাওয়া অফিস জানিয়েছে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পাশাপাশি সেখানে তুষারপাতও সমান হারে চলবে। সারাদিন ধরে ঝোড়ো বাতাস বইবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। ফলে সেখানেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে।


রাতের দিকে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। সেখানে বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে থাকবে। বিহারের বাসিন্দারা তাই খানিকটা স্বস্তিতে থাকবেন। পাশাপাশি তুষারপাতের ফলে কাশ্মীরের বিভিন্ন অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকবে। 


হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সোমবার থেকেই এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টি হবে। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশেও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। 


রাজধানী দিল্লিতে পরিবেশ এখন গরম থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে চড়বে তাপমাত্রার পারদ। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থাকবে।   

 


আলিপুর বলছে, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে তুষারপাতের কোনও পূর্বাভাসও তারা দিচ্ছে না। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ঘন কুয়াশার পূর্বাভাস আর থাকছে না। 


উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব ছিল। তার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। এর ফলে কুয়াশার সম্ভাবনাও বেড়েছিল।পাশাপাশি শহরাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। এই পরিস্থিতি থেকে খানিকটা বদল হতেও পারে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া