মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিরামিষ পছন্দ নয়? পাতে রাখুন এই ৩ পদ, ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ, রইল রেসিপি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: মায়ের শনিবার আমিষ খাওয়া যাবে না, ঠাম্মার আবার মঙ্গলবার আমিষ খেলে অমঙ্গল হবে! কম-বেশি সব বাঙালি বাড়িতেই সপ্তাহে এক-দু’দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে। নেপথ্যে এমনই সব নিয়ম থাকে। কিন্তু মাছ-মাংসের স্বাদ কি নিরামিষে পাওয়া যায়! তাই তো সেই নিরামিষ দিনগুলিতে মন খারাপ নিয়েই পেট ভরান অনেকে। তবে এমন তিনটি নিরামি‌ষ পদ রয়েছে, যা ভুলিয়ে দিতে পারে আমিষ খাবারের স্বাদও। জেনে নিন কী কী সেই পদ?

মশলা সয়াবিন: একটু তেল-মশলা দিয়ে কষিয়ে সয়াবিন রান্না করতে পারলে তা মাংসের মতো খেতে লাগে। তাই নিরামিষ খাবারের মধ্যে সয়াবিনের কদর বরাবরই বেশি। কষা মাংস ব্যবহার করতে যে-যে উপকরণ প্রয়োজন, সেই সব দিয়েই বানিয়ে ফেলতে পারেন মশালা সয়াবিন। যার জন্য বড় আকারের সয়াবিন সেদ্ধ করার পর হালকা করে ভেজে নিন। মশলার সঙ্গে অনেকক্ষণ কষিয়ে রান্না করলে কিন্তু কোনও রকম গন্ধ আর থাকবে না, সঙ্গে রান্নার স্বাদও বেড়ে যাবে কয়েক গুণ। সব শেষে ঘি আর গরম মশলা দিতে ভুলবেন না যেন। তাহলেই তৈরি হয়ে যাবে মশলা সয়াবিন। 

সয়া চাপ কারি: দোকানে বানানো চাপ নয়, বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন সয়াবিন চাপ কারি। প্রথমে সয়াবিনের পেস্ট আর ময়দা মিশিয়ে মণ্ড বানিয়ে নিন। এবার সেই মণ্ড থেকে রুটির মতো সরু সরু আকারে কেটে নিয়ে কাঠির মধ্যে রোল করে নিন। তারপর সেগুলিকে জলে সেদ্ধ করে নিতে হবে। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কা, সব রকম গুঁড়ো মশলা আর দই দিয়ে মশলা তৈরি করে তার মধ্যে সয়া চাপ ভাজা দিয়ে কষিয়ে নিলেই মাংসের মতো সুস্বাদু পদ তৈরি হয়ে যাবে।

এঁচোড়ের কালিয়া: বাঙালি হেঁশেলে সাধারণত এঁচোড়ের ডালনা কিংবা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্নার চল বেশি। কিন্তু অনুষ্ঠান বাড়িতে অনেক সময়ই মাংসের মতো কষিয়ে এঁচোড় রান্না করা হয়। তেমনই পদ রাঁধতে এঁচোড়ের টুকরোগুলি একটু বড় মাপের করে কেটে নিন। দেখতেও খানিকটা মাংসের মতোই লাগবে। এই রান্নায় পেঁয়াজ, রসুন একটু বেশি মাত্রায় ব্যবহার করা হয়। এবার এঁচোড়ের টুকরোগুলিকে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে ভাল করে নিতে হবে। তারপর পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়ে ভেজে নিয়ে রান্না করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া