শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মেহুল চোকসির সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু, আজব সাফাই দিলেন আইনজীবী

Sumit | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হীরের ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি নিলামের নির্দেশ দিল মুম্বই কোর্ট। মেহুলের ১৩ টি সম্পত্তি নিলাম করা হবে বলে জানা গিয়েছে। তার প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমস লিমিটেডের সম্পত্তি এবার নিলাম করে দেওয়া হবে বলেই নির্দেশ দিয়েছে মুম্বই কোর্ট।


পিএনবি স্ক্যামে অভিযুক্ত ছিলেন মেহুল চোকসি। এরপরই দেশ থেকে পালিয়ে যায় সে। এদিন এই মামলা চলার সময় কোর্ট জানায় আর্থিক তছরুপ মামলায় তাকে দোষী করা হয়েছে। ফলে ভারতে থাকা তার সমস্ত সম্পত্তি বিক্রি করা হবে। এই সমস্ত টাকা ফেরত যাবে ব্যাঙ্কে। 


মেহুলের সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ের সান্তাক্রজের সাতটি ফ্ল্যাট, ভারত ডায়মন্ডের একটি প্রতিষ্ঠান, গুজরাটের সুরাটে চারটি ডায়মন্ড পার্ক এবং সেখানে থাকা একটি দোকান। দ্রুত এই সমস্ত সম্পত্তি বিক্রি করা দেওয়া হবে। ইডির পক্ষ থেকে বলা হয় সমস্ত সম্পত্তি বিক্রি করার নির্দেশের জন্য তারা আদালতের কাছে কৃতজ্ঞ। 


বর্তমানে এই সমস্ত অর্থ আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখা হবে। তারপর সেখান থেকে এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। ২০১৮ সাল থেকে হীরে ব্যবসায়ী ভারত থেকে পালিয়ে অ্যান্টিগাতে বসবাস করছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তাই অ্যান্টিগা থেকে তিনি বেলজিয়ামে চিকিৎসার জন্য গিয়েছেন। তার সঙ্গে রয়েছে তার ভাইপো এবং অন্য পরিবারের সদস্যরা।

 


২০১৮ সালে পিএনবি স্ক্যামের সঙ্গে নাম জড়িয়েছিল মেহুল চোকসির। এরপর থেকেই ভারত থেকে পালিয়ে যান তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে ভারত ছাড়ার পর চোকসি অ্যান্টিগুয়া ও বারবুডায় বসবাস করছেন বলে মনে করা হচ্ছে, এই কেলেঙ্কারি ধরা পড়ার কিছুদিন আগে এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফআইআর নথিভুক্ত করেছিল। ইডির তদন্তে উঠে এসেছে যে মেহুল চোকসি ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সহযোগী এবং পিএনবি কর্মকর্তাদের সঙ্গে জালিয়াতির মাধ্যমে লেটার অফ আন্ডারটেকিং এবং ফরেন লেটার অফ ক্রেডিট পাওয়ার ষড়যন্ত্র করেছিলেন। পরবর্তীকালে খেলাপি হন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬,০৯৭.৬৩ কোটি টাকা ক্ষতি করেন। মেহুল চোকসি আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ঋণ পরিশোধে খেলাপি হয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।


২০১৮ সালে সিবিআইয়ের মামলা নথিভুক্ত হওয়ার পর আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। তাদের তদন্তে মেহুল চোকসির গীতাঞ্জলি গ্রুপের সংস্থাগুলি থেকে দেশের ১৩৬টি জায়গায় তল্লাশি চালিয়ে ৫৯৭.৭৫ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ও গয়না বাজেয়াপ্ত করা হয়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া