রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২২Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ওজন কমাতে হাঁটার বিকল্প নেই। শুধু মেদ ঝরাতে নয়, হাঁটাহাঁটি করলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতে ক্রনিক রোগ। অনেকের মতে, খালি পেটে হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। ভরা পেটে হাঁটতেও পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। আবার খাওয়ার পর একেবারেই হাঁটা উচিত নয়, এমন ধারণাও প্রচলিত রয়েছে। তাহলে সত্যিটা কী? ঠিক কোন সময় হাঁটলে মিলবে উপকার, জেনে নেওয়া যাক-
গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ২ হাজার পা হাঁটলে হার্টের অসুখ, ক্যানসার, অকাল মৃত্যুর ঝুঁকি ১০ শতাংশ কমানো যায়। কয়েকটি গবেষণার তথ্য বলছে, খালি পেটে হাঁটলে দ্রুত মেদ কমে, উন্নত হয় বিপাক প্রক্রিয়া। একইসঙ্গে রাতের বিশ্রামের পর সকালে হাঁটা দিয়ে দিন শুরু করলে বাড়ে এনার্জি। নিয়মিত হাঁটলে শরীরের রক্ত চলাচল ঠিক থাকে। চাঙ্গা থাকে শরীর ও মন। ক্লান্তি ও অবসাদ দূর হয়।
গবেষণা বলছে, ওজন কমানোর অনেক পন্থা থাকলেও হাঁটার মাধ্যমেই দ্রুত ওজন কমে। সেক্ষেত্রে খালি পেটে হাঁটা বেশি কার্যকরী। ঠিক যেমন সকালের খাওয়ার আগে যে কোনও ব্যায়াম করলে তা ওজন কমাতে সাহায্য করে।
আবার কয়েকটি গবেষণায় ভরা পেটে হাঁটার উপকারিতার বিষয়েও বলা হয়েছে। মূলত খাওয়ার পর হাঁটলে তা হজমে সাহায্য করে। রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। প্রতি বার খাওয়ার পর হাঁটলে অ্যাসিড রিফ্ল্যাক্স বা পেটফাঁপার সমস্যা কমে। এছাড়াও ভরা পেটে হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে। নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসের সমস্যাও।
সব মিলিয়ে খালি পেটে এবং খাবারের পর হাঁটার আলাদা উপকারিতা রয়েছে। দুই ক্ষেত্রেই ওজন কমানোর সঙ্গে আরও অনেক উপকার পাওয়া যায়। আসলে সকালে, দুপুরে বা সন্ধ্যায়, যে সময়েই হাঁটুন না কেন, হাঁটা সবসময়ই উপকারী। তবে দ্রুত ওজন কমাতে চাইলে সকালে হাঁটা খানিকটা বেশি কার্যকরী হতে পারে। কারণ সকালে খালি পেটে হাঁটলে মেটাবলিজম বাড়ে, সারাদিন বেশি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?