শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বিদেশি মদ হল সস্তা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের মাঝেই বারবন হুইস্কির আমদানি শুল্ক একধাক্কায় ৬৬.৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবারই আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেছেন মোদি। আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে শুল্ক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, ভারতের উপরে সমান হারে শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারত আমেরিকার উপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।
এদিকে, ট্রাম্পের এই ঘোষণার আগেই মার্কিন বিখ্যাত বারবন হুইস্কির উপরে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হল। আগে যেখানে বারবন হুইস্কিতে ১৫০ শতাংশ শুল্ক চাপানো হত, তা এক ধাক্কায় কমিয়ে ৫০ শতাংশ করা হল।
১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছে, আমেরিকার বারবন হুইস্কির আমদানিতে এবার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল ১৫০ শতাংশ।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিশেষ হুইস্কির উপর প্রাথমিক শুল্ক হবে ৫০ শতাংশ। তার সঙ্গে অতিরিক্ত শুল্ক থাকবে আরও ৫০ শতাংশ। সব মিলিয়ে মোট ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে এই হুইস্কির আমদানিতে। তবে আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি।
ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার প্রায় এক চতুর্থাংশ বা ২৫ শতাংশই বারবন হুইস্কি। ২০২৩–২৪ সালে ভারত ২.৫ মিলিয়ন ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?