শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছত্তিশগড়ের ১০ জন তীর্থযাত্রী। প্রয়াগরাজ-মির্জাপুর এক্সপ্রেসওয়ের ওপর ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। পুলিশ জানিয়েছে, বোলেরো গাড়ি নিয়ে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। আরও ১৯ জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনায় একপ্রকার দুমড়ে মুচড়ে গিয়েছে বোলেরো গাড়িটি। গাড়ির যাত্রীদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত তীর্থযাত্রীরা ছত্তিশগড়ের কোরবা জেলার বাসিন্দা ছিলেন।
তাঁরা প্রয়াগরাজের মহাকুম্ভে পবিত্র স্নান করতে যাচ্ছিলেন। অন্যদিকে, বাসটিতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার তীর্থযাত্রীরা ছিলেন বলে জানা গিয়েছে। প্রয়াগরাজের অ্যাডিশনাল এসপি বিবেক চন্দ্র যাদব জানান, ‘ছত্তিশগড় থেকে মহাকুম্ভে আসা তীর্থযাত্রীদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্বরূপ রানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে’। রাস্তায় একাধিক নিরাপত্তা থাকা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক অনুমান অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই এই দুর্ঘটনা ঘটে রাতের অন্ধকারে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। তবে এই প্রথম নয়, মহাকুম্ভ তীর্থযাত্রীদের সঙ্গে এমন দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে।
এর আগে মঙ্গলবার, মধ্যপ্রদেশের জবলপুর জেলায় মহাকুম্ভ থেকে ফেরার পথে অন্ধ্রপ্রদেশের সাত তীর্থযাত্রী পথ দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁদের টেম্পো ট্রাভেলারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হওয়ায় মৃত্যু হয় ওই তীর্থযাত্রীদের। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি। এটি চলবে মহাশিবরাত্রির দিন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, শুধুমাত্র শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সম্পন্ন করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?