বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের একগুচ্ছ লোকাল বাতিলের সিদ্ধান্ত রেলের। জানা গেছে রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত একাধিক কাজ হবে শিয়ালদহ শাখায়। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। বলা হয়েছে শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–লালগোলা, শিয়ালদহ–গেদে, শিয়ালদহ–হাবড়া, শিয়ালদহ–রানাঘাট, নৈহাটি–ব্যান্ডেল–সহ বহু ট্রেন বাতিল থাকবে শনি ও রবিবার। কোনও কোনও ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন ট্রেনগুলি বাতিল থাকবে শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার ভোর ৫টা ৪৫ পর্যন্ত। আর আপ ট্রেনগুলি শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত চলবে না।
রেল জানিয়েছে, কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।
শনিবার বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে শিয়ালদহ–গেদে, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–শান্তিপুর, নৈহাটি–ব্যান্ডেল লোকাল। আর রবিবার বাতিল থাকবে শিয়ালদহ–হাবড়া (আপ ও ডাউন), শিয়ালদহ–গেদে (আপ ও ডাউন), শিয়ালদহ–রানাঘাট (আপ ও ডাউন), শিয়ালদহ–লালগোলা (আপ ও ডাউন), নৈহাটি–ব্যান্ডেল (আপ ও ডাউন), নৈহাটি–রানাঘাট (আপ ও ডাউন), কৃষ্ণনগর–লালগোলা (আপ ও ডাউন), কৃষ্ণনগর–আজিমগঞ্জ (আপ ও ডাউন), রানাঘাট–লালগোলা (আপ ও ডাউন), বারাসত–বনগাঁ (আপ ও ডাউন)।
একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি একাধিক ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপ শিয়ালদহ–বনগাঁ একটি লোকাল শনিবার চলবে হাবড়া পর্যন্ত। রবিবার হাবড়া পর্যন্ত চলবে ৩টি লোকাল। অন্যদিকে, ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল বনগাঁর বদলে হাবড়া থেকে ছাড়বে। আপ ও ডাউন কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত যাবে। শিয়ালদহ–লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার বদলে চলবে রেজিনগর পর্যন্ত। আপ ও ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগরের বদলে রানাঘাট পর্যন্ত যাবে।
এদিকে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েকটি শিয়ালদহ–বনগাঁ লোকাল, বারাসত–বনগাঁ লোকাল ও লালগোলা–শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পরে ছাড়বে কয়েকটি ট্রেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?