শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

74 per cent hate speech spike in 2024

দেশ | ভারতে বাড়ছে ঘৃণা ভাষণ, বলছে রিপোর্ট

SG | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপি শাসনে ভারতে কতটা সামাজিক সুরক্ষায় আছে সংখ্যালঘুরা তা নিয়ে প্রকাশিত হয়েছে রিপোর্ট। ওয়াশিংটনের 'সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট' এর একটি প্রজেক্ট 'ইন্ডিয়া হেট ল্যাব'-এর সাম্প্রতিক একটি রিপোর্টে ২০২৪ সালে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ভাষণের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনে ১,১৬৫টি ঘৃণা ভাষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা ২০২৩ সালের ৬৬৮টি ঘটনার তুলনায় ৭৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিরও হিংসাত্মক বক্তব্য প্রচারে ভূমিকা আছে।  ,১৬৫টি ঘটনার মধ্যে ৯৯৫টি, অর্থাৎ ৮৫ শতাংশের বেশি ঘটনা প্রথমে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স প্রভৃতি প্ল্যাটফর্মগুলিতে শেয়ার বা লাইভস্ট্রিম করা হয়েছে। এর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত, ফেসবুক শুধুমাত্র ৩টি ভিডিও সরিয়ে দিয়েছে, ফলে ৯৮.৪ শতাংশ ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে এখনও রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা সত্ত্বেও 

এখনো পর্যন্ত, ২০২৪ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বক্তৃতার ঘটনা বৃদ্ধি সংক্রান্ত ইন্ডিয়া হেট ল্যাবের প্রতিবেদনের বিষয়ে বিজেপির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নিঅতীতে যদিও বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে কিন্তু প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে কেন্দ্রে ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু সহ দলিতদের ওপর হিংসা ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া