মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা, কোন কোন ক্ষেত্রের কর্মীদের জন্য সুখবর?

RD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি নতুন প্রযুক্তি ক্ষেত্রে কাজ করেন, তাহলে এই বছর আপনার বেতন  অনেকটাই বাড়তে পারে। মাইকেল পেজ ২০২৫ স্যালারি গাইডের একটি প্রতিবেদন অনুসারে, ভারতের কর্পোরেট ক্ষেত্রে এই বছর বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের মধ্যে হতে পারে, তবে কিছু উদীয়মান ক্ষেত্রে দক্ষতা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকার জন্য, এই বৃদ্ধি ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।  

প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সময়ে ভারতে চাকরির বাজার পোক্ত হয়েছে। ২০২৪ সালের শুরুর তুলনায় এখন আরও বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে। সাধারণত, ভারতে বার্ষিক বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের মধ্যে হয়ে থাকে। তবে, পদোন্নতির সঙ্গে সেই বেতন বৃদ্ধি ২০-৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সাইবার সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসির মতো উদীয়মান দক্ষতার বিশেষজ্ঞদের জন্য, এই বৃদ্ধি ৩০-৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে, গত বছরের তুলনায় এই বছর ভারতে চাকরির সুযোগ বেড়েছে। বেসরকারি ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, রিয়েল এস্টেট এবং পরিকাঠামো থেকে কয়েক ডজন নতুন বিশ্বব্যাপী বিনিয়োগকারী ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছেন, যা চাকরির বাজারকে আরও শক্তিশালী করেছে।

এই ক্ষেত্রে অসাধারণ বেতন বৃদ্ধির সম্ভাবনা

পেজগ্রুপের ডিরেক্টর অঙ্কিত আগরওয়ালের মতে, এই বছর গড় বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের এর মধ্যে হবে। গড় বৃদ্ধির হার প্রায় ৯ শতাংশ। তবে, শিল্প এবং দক্ষতার উপর মূলত এই বৃদ্ধির পার্থক্য নির্ভর করবে।

প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সাইবার সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসি, আর্থিক পরিষেবা, ব্যাঙ্কিং, ফিনটেক এবং প্রাইভেট ইকুইটির সঙ্গে যুক্ত পেশাদার, চিফ অপারেটিং অফিসার (COO), ম্যানুফ্যাকচারিং প্রধান, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC)-এর কার্যকরী প্রধানদের বেতন ভালো পরিমাণে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া