শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

what PM Narendra Modi said about the Adani Indictment issue in US

দেশ | আমেরিকায় আদানি ঘুষ-কাণ্ড নিয়ে প্রশ্ন নরেন্দ্র মোদীকে, উত্তরে হকচকিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

AD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১২Abhijit Das

আজকাল ওয়েডেস্ক: দু'দিনে আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন, আদানি ঘুষ-কাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কী আলোচনা হল? উত্তরে মোদি বলেন, ''দুই রাষ্ট্রের প্রধানের বৈঠকে কোনও ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয় না।'' প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই কটাক্ষ করচে ছাড়েননি বিরোধীরা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ''প্রথমত, ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা বসুধৈব কুটুম্বকম আদর্শে বিশ্বাসী। গোটা বিশ্বকে আমরা পরিবার হিসেবে ধরি। প্রতিটি ভারতীয় আমার নিজের। এ রকম ব্যক্তিগত বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কোনও আলোচনা হয় না।'' মোদির এই জবাব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ''ভারতে প্রশ্ন করা হলে চুপ থাকেন। আর বিদেশে প্রশ্ন করলে বলা হয় ব্যক্তিগত বিষয়। আমেরিকাতেও মোদিজি আদানির দুর্নীতি ঢাকছেন।'' কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ''প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকায় সাংবাদিক বৈঠক করতে বাধ্য করা হয়েছে। যা গত ১১ বছরে ভারতে তিনি করেননি। এই জন্যই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না। তাঁর সব সাক্ষাৎকারই সাজানো।''

গত নভেম্বর মাসে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এবং আরও সাত জনের বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। ২০২০-২০২৪ সালের মধ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের এই টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। সম্প্রতি ঘুষ-বিরোধী আইন প্রত্যাহারের জন্য নির্দেশে সই করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ঘুষ সংক্রান্ত সব মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই ঘোষণার ফলে আমেরিকায় ঘুষ সংক্রান্ত মামলার তদন্ত থেকে রেহাই পেয়েছে আদানি গোষ্ঠী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া