শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Delhi Chief Minister's oath likely on February 19 or 20, 15 MLAs shortlisted

দেশ | বিজেপি ঠিক করে ফেলেছে দিল্লির মুখ্যমন্ত্রী!‌ কবে শপথ জানুন ক্লিক করে

SG | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি দিল্লিতে হতে পারে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।


 শুক্রবার এমনটাই জানা গেছে সরকারি সূত্রে। আরও জানা গেছে যে, আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি হতে পারে পরিষদীয় দলের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার রাতে দিল্লিতে ফিরলেই রাজধানীতে সরকার গঠনের প্রস্তুতি নিয়ে নড়েচড়ে বসতে পারে বিজেপি হাইকম্যান্ড। সূত্রের খবর, এই বিষয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য শীর্ষ বিজেপি নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

 ৪৮ জন বিধায়কের মধ্যে ১৫ জনের নাম বাছাই করা হয়েছে। তাদের মধ্যে আবার নয় জনকে চূড়ান্ত বাছাই করা হয়েছে। তার মধ্যে থেকেই একজন হবেন মুখ্যমন্ত্রী। বাকিদের মধ্যে থেকে মন্ত্রী এবং স্পিকারের পদে বাছাই করা হবে। 


প্রসঙ্গত, ৭০ সদস্যের বিধানসভায় ৪৮টি আসন জয় করে দিল্লিতে ২৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপি আবার ক্ষমতায় ফিরে এসেছে। গত এক দশক ধরে দিল্লি শাসনকারী আপ মাত্র ২২টি আসন জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসতে ব্যর্থ হয়েছে। পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট নেতারা। এবার আপকে বিরোধী ভূমিকায় দেখা যাবে প্রথমবারের জন্য। 


অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রী কে হবেন তা ঘোষণা না করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল গেরুয়া শিবির। এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, কেজরিওয়ালকে  বিশাল ব্যবধানে পরাজিত করে জনপ্রিয় হওয়া পরবেশ ভার্মা দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন। তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রবীণ নেতা বিজেন্দর গুপ্ত, যিনি দিল্লি বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তালিকায় রয়েছেন সতীশ উপাধ্যায় যিনি একজন গুরুত্বপূর্ণ নেতা,  এর আগে রাজ্য সভাপতি ছিলেন। দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক আশিস সুদ’ও তালিকায় রয়েছেন, যিনি কেন্দ্রীয় নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। তালিকায় রয়েছেন আরএসএসের প্রভাবশালী নেতা জিতেন্দ্র মহাজনও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া