রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | 'আমি এই বিষয়টা প্রধানমন্ত্রী মোদির উপর ছাড়লাম', বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই সাফ বললেন ট্রাম্প! কীসের ইঙ্গিত?

RD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ সঙ্কটে আমেরিকার কোনও গুপ্ত ভূমিকা নেই। সাফ বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্র প্রধানের সাক্ষাৎ ও আলোচনা হয়। সেই দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সংবাদিক বৈঠক করেন ট্রাম্প। বাণিজ্য এবং ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনার নানা বিষয় ছাড়াও সেখানে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সঙ্কট নিয়ে প্রশ্ন করা হয়। তখনই অকপটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি বাংলাদেশের বিষয়টা প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দেব।"

সূত্রের খবর, মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছিল। পড়শি দেশে অব্যন্তরীণ অবস্থা নিয়ে ট্রাম্পের কাছে নিজের উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাল্টা ট্রাম্প জানান, তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সব জানেন। গত ৫ অগাস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর সেদেশের বহু বিশেষজ্ঞই দাবি করছিলেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গোপনে কলকাঠি নাড়ছে আমেরিকা। মোদির সঙ্গে আলোচনায় ট্রাম্প অবশ্য জানিয়ে দেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার কোনও হাত নেই।

ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রি  জানিয়েছেন, মোদি এবং ট্রাম্পের মধ্যে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উটেছিল। পড়শি রাজ্য নিয়ে ভারতের অবস্থান মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন মোদি। উদ্বেগও প্রকাশ করেন। ভারত আশা করছে, বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আপাতত সেদেশের পরিস্থিতিতে উদ্বেগজনক। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী সেইসব বিষয়েই কথা হয়েছে। 

যদিও বৃহস্পতিবারের বৈঠকের শুরুতেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের এড়িয়ে গিয়েছেন ট্রাম্প। জবাব দেওয়ার ভার তিনি ছাড়েন মোদির উপর। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীও কোনও উত্তর দেননি। এখন প্রশ্ন হল তাহলে কী ট্রাম্প বাংলাদেশের বিষয়টি পুরোপুরি ভারতের উপরই ছেড়ে দিলেন? 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া