সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চর্চায় মোদির মার্কিন সফরে বিদেশি অতিথিদের উপহারের তালিকা। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ব্লেয়ার হাউসে টেসলা কর্তা ইলন মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। ইলন মাস্ক এ দিন তাঁর ১২ সন্তানের মধ্যে তিন জনকে নিয়ে দেখা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক শেষে ইলন মাস্কের সন্তানদের হাতে বিশেষ উপহার তুলে দেন মোদি। জানা গিয়েছে, উপহারের নানা সামগ্রীর মধ্যে ছিল তিনটি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য, আরকে নারায়ণের কালেকশন ও বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র।
মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্স হ্যান্ডেলারে সেইসব ছবি নিজের শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেইসব ছবিতে মাস্কের শিশু সন্তানদের ওই তিনটি বই পড়তে দেখা গিয়েছে। ওই পোস্টে প্রদানমন্ত্রী লিখেছেন, "মিস্টার ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা বেশআনন্দের ছিল।"
ধনকুবের ইলন মাস্ক-ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের পোস্ট করা ছবি থেকে দেখা গিয়েছে, টেসলা কর্তা প্রধামমন্ত্রীর হাতে একটি কালো, চকচকে, ষড়ভুজ টাইলস গোছের কোনও স্মারক তুলে দিচ্ছেন। কিন্তু কী আছে এই স্মারকে?
মোদিকে মাস্কের উপহার-
নেটিজ়েনদের চর্চা, বিশ্বের সেরা ধনকুবের যখন তখন উপহারও হবে বহুমূল্য ও বিশেষ কিছু। এক নেটিজ়েন লিখেছেন, "এটা মনে হয় ঈগল ইনসিগনিয়া।" কারও দাবি, "এটা টেসলার সাইবারট্রাক মডেল।" অন্য এক নেটিজ়েনের দাবি, স্পেস এক্স স্টারশিপ উৎক্ষেপণের সময় তাপ নিরোধক যে বিশেষ ঢাল ব্যবহার করেছিল, সেই টাইলসের অংশই বিশেষ আকার দিয়ে মেমেন্টো তৈরি করে মোদীকে দিয়েছেন মাস্ক।
মাস্ক-মোদি কী নিয়ে আলোচনা?
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে দু'জন উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভারতীয় ও মার্কিন সংস্থাগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনে সহযোগিতা আরও গভীর করার সুযোগগুলিও তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে এই বৈঠক হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?