শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জিও সিনেমা ও ডিজনি প্লাস হটস্টার মিলে নতুন প্ল্যাটফর্ম, কী হল নয়া নাম? কী কী দেখা যাবে সেখানে জানুন এখনই 

Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গত বছর থেকে জোর চর্চা ছিল। সেই চর্চার অবসান নয়া ঘোষণায়। ২০২৪ সালের মাঝামাঝি, আচমকা জানা যায় মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনে নিয়েছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের শেয়ার। জল্পনা ছিল, আম্বানি গোষ্ঠী নাকি একসঙ্গে দুটি প্ল্যাটফর্ম চালাতে রাজি নয়।  স্বাভাবিক ভাবেই প্রশ্ন ছিল, কী হবে এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ? আর কী থাকবেই না হটস্টার? 

তবে, গত বছরেই জানা গিয়েছিল, মিলিয়ে দেওয়া হবে দুটি প্ল্যাটফর্মকে। কী হবে তার ফলাফল, তা জানা গেল সম্প্রতি। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের মিলিত রূপে সামনে আসছে জিও স্টার। 

জিও স্টার নামের ওই প্ল্যাটফর্মের কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে ইতিমধ্যে। তাতে লেখা হয়েছে, কী হবে, যখন বিনোদনের দুই দুনিয়া একসঙ্গে হয়ে যাবে? বিস্তারিত জানতে নজর রাখতে বলা হয়েছে। ডিজনি স্টার তাদের নতুন অধ্যায়ের সূচনার কথা জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ডিজনি স্টারের নাম ইতিমধ্যে রিনেইম করে জিও স্টার করা হয়েছে। 

নয়া প্ল্যাটফর্মে তাহলে কী কী দেখতে পাবেন দর্শকেরা? প্রশ্ন তা নিয়েও। জানা গিয়েছে, আগের মতোই শো, সিনেমা তো থাকছেই, সঙ্গেই থাকছে বিনোদন জগতের বহু কিছু। সূত্রের খবর জিও হটস্টারে টাটা ডাব্লিউপিএল দেখা যেতে পারে। জানা গিয়েছে, আপাতত ব্যবহারকারীরা বিনামূল্যে জিও স্টারের কন্টেন্ট দেখতে পাবেন। অর্থাৎ ব্যবহারকারীদের শো, সিনেমা বা লাইভ স্পোর্টস দেখার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না।


উল্লেখ্য, এই দুই প্ল্যাটফর্মের একত্রীকরণের আলোচনা চলছিল ২০২৪ সাল থেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া