রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রিল পেরিয়ে সম্পর্ক এখন রিয়েল, প্রেমের শহরে ভালবাসায় ভাসলেন রোহন-অঙ্গনা, কী করলেন জুটিতে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: তাঁরা যে ভালবাসায় বাঁধা পড়েছেন, সে খবর অবশ্য এখন জানে টলিপাড়া। জানেন অনুরাগীরাও। আশেপাশে থাকতে থাকতেই ঝুপ করে প্রেমে পড়ে গিয়েছেন দু’জনে। রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়। আর একে অপরের কাছে ধরা যখন দিয়েছেন, প্রেমের দিনে সেজেগুজে বেরিয়ে পড়বেন না, তা-ও কি হয়! 

হয়ওনি। শহর জুড়ে যখন ভালবাসার মরসুম, তখন সকাল থেকে সন্ধে, ছুটিতে জুটিতে প্রেম করেছেন জমিয়ে। সাক্ষী থেকেছে আজকাল ঘরোয়ার ক্যামেরা। 

দেখা হয়েছিল আগেই। কথা হয়নি তখন সেভাবে। ফের দেখা হল সিরিয়ালের সেটে। ‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক-নায়িকা হয়ে রোজ ফ্লোর থেকে মেকআপ রুমে জমতে থাকল আড্ডা। কথার তোড়ে কোন ফাঁকে যে মন দেওয়া-নেওয়া হয়ে গিয়েছে, বুঝতে পারেননি নিজেরাই। বুঝলেন সেদিন, যেদিন দু’জনেই টের পেলেন একে অন্যকে বড্ড ভাল লাগছে। আশেপাশে থাকা মানুষটাকে বরাবরের মতো পাশে পেতে মন চাইছে!

ভরা প্রেমের ঋতুতে তাই বোধহয় সকাল সকাল প্রেমিকার হাতে লাল টুকটুকে হৃদয় তুলে দিলেন রোহন! অঙ্গনা ঠিক যে রংটায় তাঁকে দেখতে সবচেয়ে বেশি ভালবাসেন, সেই সাদাতেই সেজে। ধবধবে সাদা সুতির ক্যাজুয়াল শার্ট আর প্যান্টে টুকরো টুকরো অ্যাপ্লিক, চোখে সানগ্লাস। তাতেই কি মুগ্ধ খয়েরি ক্রপ টপ-পালাজোর  উপরে লাল-হলদে-কমলায় বসন্ত রং এমব্রয়ডারি জ্যাকেটের ঝলমলে কন্যে? অঙ্গনার চওড়া হাসি কিন্তু তেমনটাই বলছিল। 

বেলা গড়াচ্ছিল একটু একটু করে। দুপুরের মিঠে রোদে ম ম করছিল ভালবাসার গন্ধ। আরও একটু একা হতে চেয়ে দু’জনে উঠে পড়লেন ছোট্ট নৌকোয়। গঙ্গার এলোমেলো হাওয়ায় আরও একটু জমাট বাঁধল প্রেম। পাশাপাশি থেকে এবারে কাছাকাছি দু’জনে। ঘন নীলের উপরে ফুলের নকশায় নিখাদ ট্র্যাডিশনাল সাজে। মন মিলন্তি হয়েছিল আগেই। এবার রং মিলন্তিও সারা! 

‘নীল রং ছিল ভীষণ প্রিয়’?
“ছিল কেন? আছে। রোহনের প্রিয় রং নীল। তবে আমার কিন্তু ওকে সাদাতেই সবচেয়ে বেশি ভাল লাগে!” সোজাসাপটা জানিয়ে দিলেন অঙ্গনা। 

ভালবাসার ভেলায় ভাসতে ভাসতেই অনেকখানি সময় কেটেছে। সূর্য ডুবেছে ততক্ষণে। সাজ বদলেছে নায়ক-নায়িকারও। সন্ধের ঝিকমিকে আলোর মতোই চন্দন রঙা ফিউশন সাজে ঝিলমিলিয়ে উঠেছেন অঙ্গনা। ক্রিম রঙা স্যুটে রোহনও ঠিক ততটাই ঝকঝকে। 

ওঁরা নাকি কেউ কাউকে প্রোপোজ করেননি। নিঃশব্দেই ডুব দিয়েছেন ভালবাসায়। বাকিটা বুঝে নিয়েছে দেদার আড্ডা, সিনেমা দেখা, টইটই-ঘুরঘুরের ক্যালেন্ডার। ডিনার-ডেটে দু’জনে বেরিয়ে পড়ার আগে প্রশ্ন ছিল একটাই। কী দেখে বুঝলেন ‘এই সে’? “সেটে এত গল্প করতে করতেই মনে হয়েছিল একটা অদ্ভুত শান্তি ছড়ানো আছে সম্পর্কটায়। এমন কাউকে হারিয়ে যেতে দেওয়া যায় নাকি? “ বলছিলেন রোহন। “বন্ধুত্বটাই টেনেছিল ওর দিকে,” মিষ্টি হাসিতে ছোট্ট জবাব অঙ্গনারও।

মডেল অঙ্গনা রায়, রোহান ভট্টাচার্য
পোশাক জিৎ সত্যা
মেকআপ- সুনন্দা অধিকারী
হেয়ার পিকু মন্ডল
ছবি - শুভঙ্কর মণ্ডল
ভিডিও সায়ন কুণ্ডু
শুট কো-অর্ডিনেটর মধুরিষা শীল
সহায়তা বাবিন মন্ডল
লোকেশন ও ফুড পার্টনার পোলো ফ্লোটেল                            

ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া