রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনেই চটে লাল আসামী, জুতো ছুঁড়ে মারলেন মহিলা বিচারককে!

RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আদালতে এ কি কাণ্ড! যাবজ্জীবন কারাবাসের সাজার নির্দেশ অপছন্দ হওয়ায় আদালত কক্ষেই মহিলা বিচারককে জুতো ছুঁড়ে মারলেন আসামী। ভয়ঙ্কর এই ঘটনায় হতবাক সকলে। হইহই কাণ্ড হায়দ্রাবাদের রাঙ্গা রেড্ডি জেলা আদালতে। 

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, খুনের চেষ্টা মামলায় গত ১১ ফেব্রুয়ারি এক আসামীকে যাব্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন রাঙ্গা রেড্ডি জেলা আদালতের মহিলা বিচারক। বৃহস্পতিবার অন্য আরেকটি খুনের মামলায় ওই আসামিকে আদালতে হাজির করানো হয়। এই মামলারও শুনানি ছিল ওই মহিলা বিচারকের এজলাসেই। আসামিকে এজলাসে নিয়ে যেতেই ঘটে বিপত্তি। মহিলা বিচারককে দেখা মাত্রই নিজের পা থেকে জুতো খুলে মহিলা বিচারকের দিকে ছুঁড়ে মারেন ওই আসামি। তবে, ভাগ্যের জোরে বিচারকের গায়ে জুতো লাগেনি।

রাঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রাঙ্গা রেড্ডি জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াই কোন্ডাল রেড্ডি জানিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তার দিকে জুতা ছুঁড়ে মারেন। অভিযুক্তের কঠোর শাসি্তি হওয়া উচিত। তিনি বলেন, "বিচারকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা শুক্রবার আদালতের কার্যক্রম বর্জনের ডাক দিয়েছি।"

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া