বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার বিমানবন্দর, ইএম বাইপাস, ভিআইপি সহ ১২টি গুরুত্বপূর্ণ রুটে চলাচলকারী বাসগুলির রিয়েল-টাইম আপডেট পাওয়ার জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর। পরিবহণ দপ্তরের এক আধিকারিকের মতে, প্রতিটি বাস চালককে অতিরিক্ত একটি অ্যান্ড্রয়েড ফোন প্রদান করা হবে, যা বাস অপারেটরদের মাধ্যমে পরিবহণ দপ্তর ও রাজ্য আইটি সংস্থা ওয়েবেল পরিচালিত ওই নয়া অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। জানা গিয়েছে, নয়া এই অ্যাপের মাধ্যমে বাসগুলির সঠিক অবস্থান ও সময় সম্পর্কে রিয়েল টাইম আপডেট পাবেন যাত্রীরা।
ফলে সাধারণ মানুষ সহ ট্রাফিক পুলিশের জন্যও অত্যন্ত কার্যকরী হবে এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট স্টপেজে বাস কখন আসবে তা জানতে পারবেন। একই সঙ্গে, বাসগুলির গতিও নিয়মিত ভাবে পর্যবেক্ষণ করা হবে। চালক যদি অতিরিক্ত দ্রুতগতিতে চালান বা খুব ধীরগতিতে যান, তবে তা নজরে আসবে ট্রাফিক পুলিশের। যে যে রুটের বাসে অ্যাপ চালু হচ্ছে সে রুটের প্রতিটি বাস স্টপেজে এলইডি বোর্ড স্থাপন করা হবে। সেখানে বাসের লাইভ আপডেট দেখতে পাবেন অপেক্ষারত যাত্রীরা। কোনও বাস যদি অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে বা স্টপেজ ছাড়া অন্য কোথাও দাঁড়ায় তাহলে সহজেই ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ।
বাস চালকদের এই নতুন ব্যবস্থার সঙ্গে পরিচিত করার জন্য একটি ট্রেনিং দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দর, ই এম বাইপাস এবং ভিআইপি রোড অঞ্চলে চলাচলকারী বাসগুলির জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। আগামী দু’মাসের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাস অপারেটরদের প্রতিনিধি ও রাজ্য পরিবহণ সংস্থার কর্মকর্তারা এই অ্যাপের বিষয়ে আলোচনা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?