শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মণিপুরে জারি করা হল রাষ্ট্রপতি শাসন।
জাতি হিংসায় গত দু'বছরের বেশি সময় ধরে বিধ্বস্ত মণিপুর। দায়ভার নিয়ে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কিন্তু ঘরে বাইরে চাপে ছিলেন তিনি। বিরোধী কংগ্রেসও অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছিল। জটিল পরিস্থিতি দেখে, অমিত শাহের নির্দেশে গত ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। বীরেণ সিংয়ের পর কে হবেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী। তা নিয়ে জল্পনা চড়ছিল। একাধিকবার বৈঠকেও রফাসূত্র মিলেনি। মুখ্যমন্ত্রী বাছতে ব্যর্থ পদ্ম শিবির। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল।
বিগত প্রায় দু'বছর ধরে কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, "রাজ্যপালের কাছ থেকে একটি রিপোর্ট পাওয়ার পর এবং আমার কাছে প্রাপ্ত প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিবেচনা করার পর, আমি সন্তুষ্ট যে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে ভারতের সংবিধানের বিধান অনুসারে রাজ্যের সরকার পরিচালনা করা সম্ভব নয়।"
বিজেপির অন্দরে ব্যাপক মতবিরোধের মধ্যে বীরেন সিং পদত্যাগ করেন। রবিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পর তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র ইম্ফলে দলের বিধায়কদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। তবে বিজেপি নেতৃত্ব মণিপুর নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ফলে শেষ অবধি রাষ্ট্রপতি সাসনই জারি করা হল উত্তরপূর্বের ছোট্ট রাজ্য মণিপুরে।
বিজেপি নেতৃত্ব ভেবেছিল যে, প্রধানমন্ত্রী মোদি আমেরিয়া সফর থেকে ফিরলে মণিপুর সমস্যার সমাধানের উপায় খোঁজা যাবে। কিন্তু আশঙ্কা যে, শেষ বিধানসভা অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের ব্যবধান ৬ মাসের বেশি হয়ে যেতে পারে। সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাজ্য বিধানসভাগুলিকে শেষ অধিবেশনের ছয় মাসের মধ্যে পরবর্তী অধিবেশনের আহ্বান করতে হবে। মণিপুরের ক্ষেত্রে, শেষ অধিবেশনটি ছিল গত বছর ১২ অগাস্ট হয়েছিল। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল বিধানসভার বাজেট অধিবেশন। তবে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পরে অনির্দিষ্টকালের জন্য সেই অধিবেশন স্থগিত হয়ে যায়। ফলে বেশি দেরি করলে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে। মনে করা হচ্ছে, এসবের জন্য আর ঝুঁকি নিতে চাইল না বিজেপি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?