শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নৃশংস, জাত তুলে গালিগালাজ, প্রতিবাদ করতেই দলিত ছাত্রের হাত কাটল তিন উচ্চবর্ণের যুবক!

RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উচ্চবর্ণের তিন যুবক জাত তুলে গালাগাল করতেই প্রতিবাদে মুখর হয়েছিল দলিত ছাত্র। যার ভয়ঙ্কর মাসুল গুনতে হল তাঁকে। উচ্চবর্ণের তিন যুবকের বিরুদ্ধে দলিত ছাত্রের দু'হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই  ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলায়।

সরকারি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র আয়াস্বামী বুধবার বাইকে করে কাকা ভূমিনাথনের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, ফেরার সময় পথে উচ্চবর্ণের তিন যুবক বিনোদ, এশ্বরন এবং বল্লারাসু ওই দলিত ছাত্রের পথ আটকায়। এরপর তাঁকে জাত তুলে কটূক্তি করে। প্রতিবাদ করে এই দলিত ছাত্র। তখনই রাগে অভিযুক্তরা আয়াস্বামীকে রাস্তায় ফেলে মারধর করে।

তিন যুবকের সঙ্গে এঁটে উঠতে পারেননি আয়াস্বামী। তাঁকে বাঁচাতে বেশ কয়েকজন এগিয়ে আসেন। কিন্তু তার মধ্যেই অভিযুক্তদের মধ্যে একজন ধারাল অস্ত্র বের করে দলিত ছাত্রকে টানতে টানতে পাশের জঙ্গল এলাকায় নিয়ে যায়। সেখানেই ছাত্রটির দু'হাত কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় আয়াস্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

ধৃত উচ্চবর্ণের তিন যুবক বিনোদ, এশ্বরন এবং বল্লারাসুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ২৯৪(বি), ১২৬, ১১৮(১), ৩৫১(৩)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া