শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Why horn ok please written on the back of Indian Trucks gnr

দেশ | 'হর্ন ওকে প্লিজ', ভারতীয় ট্রাকের পিছনে লেখা এই কথার অর্থ কী? জেনে নিন সেই ইতিহাস

AD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: যাঁরা ভারতের রাস্তায় ভ্রমণ করেছেন, তাঁরা প্রায় সব ট্রাকে 'হর্ন ওকে প্লিজ' লেখা দেখেছেন। এমনকি সেরা ট্রাক প্রস্তুতকারক সংস্থারগুলির ট্রাকও এই তালিকায় রয়েছে। যদিও এই শব্দগুচ্ছের উৎপত্তি কোথায় তা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবুও গত কয়েক বছরে বেশ কিছু তত্ত্ব সামনে এসেছে। স্লোগানটি কী কারণে ব্যবহার করা তার সঠিক কারণ ভারতের কেউই জানেন না।

জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই শব্দবন্ধ ব্যবহার নিয়ে ভারতে বিশেষ কোনও নিয়ম নেই। অনেকেই মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত-সহ বহু দেশে ডিজেলের ঘাটতি দেখা দেয়। সেই সময় অনেক ট্রাক কেরোসিন বহন করত। যা কিনা দাহ্য বস্তু। সেই জন্য ট্রাকের পিছনে 'অন কেরোসিন' লেখা থাকত। ক্রমে ছোট হয়ে 'ওকে' হয়ে যায়। অন্য একটি তত্ত্ব অনুযায়ী, টাটা গ্রুপ বিখ্যাত লাইফবুওয় সাবানের প্রতিদ্বন্দ্বী হিসেবে 'ওকে' নামক একটি সাবান বাজারে নিয়ে এসেছিল। অনেকের ধারণা ট্রাকের পিছনে সন্তর্পণে সাবানটির নাম লিখে নিজেদের বিজ্ঞাপন দিয়েছিল টাটা গ্রুপ।

উৎপত্তি নিয়ে বহুমত থাকলেও ভারতীয় রাস্তায় এই শব্দবন্ধের গুরুত্ব অপরিসীম। পুরনো ভারতীয় ট্রাকে বেশিরভাগ সময় লুকিং গ্লাস থাকে না। ট্রাকের পিছনে কোন গাড়ি থাকলে তা সাধারণত দেখতে পান না চালকেরা। সেই কারণেই 'হর্ন ওকে প্লিজ' লেখা থাকে। অর্থাৎ যদি কেই ওভারটেক করতে চান তো হর্ন মারুন। এর ফলে চালকদের অনেক সুবিধে হয়। আধুনিক ট্রাকগুলিতে লুকিং গ্লাস থাকলেও 'হর্ন ওকে প্লিজ' লেখার চল রয়ে গিয়েছে এখনও। 

২০১৫ সালে মহারাষ্ট্র সরকার রাজ্যে শব্দ দূষণে মাত্রা কমাতে ট্রাকের পিছনে 'হর্ন ওকে প্লিজ' শব্দবন্ধ লেখায় নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ট্রাকচালকদের প্রতিবাদে পিছু হঠতে বাধ্য হয় রাজ্য সরকার। ক্রমে এই শব্দবন্ধ ভারতীয় সংস্কৃতিতে মিশে গিয়েছে। বিভিন্ন ছবি এবং গানেও এর ব্যবহার হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া