শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাতৃত্বকালীন ছুটির সময় কোনও কর্মচারীকে বরখাস্ত করা যাবে না, বড় নির্দেশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের

RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশ, মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। পাঞ্জাব সরকারকে এই নির্দেশ দিয়েছে উচ্চ-আদালত। বিচারপতি হরসিমরন সিং শেঠির রায় দিয়েছেন যে, একবার মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর হয়ে গেলে, চাকরিচ্যুতি সহজে করার জন্য তা কমানো যাবে না। আদালত রাজ্যকে ক্ষতিগ্রস্ত কর্মচারীকে বকেয়া বেতন প্রদানের নির্দেশ দিয়েছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে যে, অনুমোদিত ছুটি শেষ হওয়ার পরেই চাকরিচ্যুতির আদেশ কার্যকর হবে।

পাঞ্জাব সরকার বিগত দিনে অস্থায়ী কর্মী নিয়োগ করেছিল। সম্প্রতি তাঁদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে । ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করছেন কিছু ছাঁটাই হওয়া কর্মী। মামলাকারীদের বক্তব্য, সরকার তাঁদের ছাঁটাই করে ওই একই পদের জন্য অন্য এক দল অস্থায়ী কর্মী নিয়োগ করবে। এই সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন তাঁরা। মামলাকারীদের দাবি, তাঁদের ওই পদে অস্থায়ী কর্মী হিসাবে পুনর্বহাল করা হোক। এই মামলা চলছিল বিচারপতি হরসিমরন সিং শেঠির এজলাসে। 

মামলাকারীদের মধ্যে বলবীর কৌর নামে এক মহিলা আদালতে জানান, তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এরই মধ্যে তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এই সিদ্ধান্ত তাঁর মাতৃত্বকালীন ছুটির আইনি সুরক্ষার পরিপন্থী।

বলবীরের আবেদনের প্রেক্ষিতে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে যে, মামলাকারীদের কাজ সন্তোষজনক হলে সংশ্লিষ্ট পদের প্রয়োজন ফুরিয়ে না যাওয়া পর্যন্ত মামলাকারীদের চাকরি করতে দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, এক দল অস্থায়ী কর্মীকে সরিয়ে আরও এক দল অস্থায়ী কর্মীকে একই শর্তাবলীতে নিয়োগ করা যায় না। পাশাপাশির বলবীরের মামলার ক্ষেত্রেও আদালত নির্দেশ দিয়েছে, আবেদনকারী বলবীর কৌরকে য়ে সময়ের জন্য মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছিল, সেই সময় পর্যন্তই তিনি বেতন পাবেন। তাঁর চাকরি বাতিলের আদেশ কার্যকর হবে সেই তারিখ থেকে যেদিন তাঁর উক্ত ছুটির সময়কাল শেষ হচ্ছে। বলবীরের মাতৃত্বকালীন ছুটির পূর্ণ মেয়াদের বেতন পাঞ্জাব সরকারকে দিতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া