বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কুকুরের থেকেও বড় বিড়াল! বিশ্বকে অবাক করল ‘ফিন’

Sumit | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: তাকে দেখে ভয় পেয়ে যায় সকলেই। প্রজাতির হিসাবে বিড়াল হলেও তার আকার একটি বড় কুকুরের মতোই। নাম তার ফিন। বিড়াল হিসাবেই তাকে সকলে চেনে। তবে তার আকার একজন ৯ বছরের শিশুর মতোই।


ক্যালিফোর্নিয়ার সান কার্লোসে গেলেই এই বিড়ালের দেখা মিলবে। ফিন এখন সকলের নজরে। লম্বায় সে ১.৩ মিটার। একটি সাধারণ কুকুরের তুলনায় সে অনেক বেশি বড়। যেখানে নিজের ইচ্ছা হয় সেখানে সে যেতে পারে. রাজার মতোই তার চালচলন। তাকে নিয়ে গোটা নেটদুনিয়াতে এখন শোরগোল পড়েছে।


যখন তার মালিক তাকে প্রথমে কিনে নিয়ে এসেছিল তখন তার আকার এতবড় ছিল না। তবে তাকে কিনতে গিয়ে দ্বিগুণ টাকা দেওয়া হয়েছিল। তখন বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে সে বুঝতে পেরেছিল কেন তাকে এতগুলি টাকা বেশি দেওয়া হয়েছে। তারপর যত দিন কেটে গিয়েছে ততই সে নিজের আকার বৃদ্ধি করেছে। অন্য বিড়ালরা তাকে দেখেই ভয়ে কাঁটা হয়ে যায়। তাকে সামনে দেখলে একটি বন্য জন্তু বলে যে কেউ ভুল করতে পারে।

 


২০১৭ সালে জন্ম হয়েছিল ফিনের। তারপর থেকে সে এই মালিকের কাছেই রয়েছে। তবে যত দিন কেটে গিয়েছে ততই নিজের আকার বাড়িয়েছে সে। তার জন্য একটি আলাদা ঘর বরাদ্দ করে রাখা হয়েছে। সেখানেই সে থাকে। তার হিসেব করা খাবার থাকে। তার বাইরে সে কিছুই খায় না। তবে তার মালিক জানিয়েছে দিন হোক বা রাত সর্বদাই সে কিছু না কিছু খেতে চায়। খিদে পেলে গোটা বাড়ি মাথায় করে রেখে দেয়।


যে প্রজাতির এই বিড়ালটি সেই প্রজাতি সহজে মেলে না। তাই ফিন এতগুলি বছরেও নিজের জুটি পায়নি। তবে একলা থাকলেও বেশ আনন্দে রয়েছে ফিন। তাকে সকলে পছন্দ করে। এমনকি এই বাড়িতে যারা আসে তারা সকলেই তার জন্য খাবার নিয়ে আসে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া