শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গিগ কর্মীদের জন্য যে ঘোষণা বাজেটে করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেইমতো কাজ করা শুরু হয়ে গেল। যারা আরবান কোম্পানি, জোমাটো, ব্লিনকিট এবং আঙ্কেল ডেলিভারিতে কাজ করেন তাদের সরকার নাম ধীরে ধীরে ই শ্রম পোর্টালে তোলার কাজ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে এই পোর্টাল শুরু করা হয়েছে। এখানে সমস্ত গিগ কর্মীরা নিজেদের নাম তুলতে শুরু করে দিয়েছেন।
যদিও ২০২১ সাল থেকে এই পোর্টালটি চালু ছিল। তবে সেখানে তেমনভাবে সকলের নাম ছিল না। সেদিক থেকে দেখতে হলে কেন্দ্রীয় বাজেটের পরই সেখানে সকলের নাম তোলা শুরু হয়ে গিয়েছে। গিগ কর্মীরা যাতে সঠিকভাবে নিজেদের সামাজিক সুরক্ষা পান সেদিকে নজর রাখতেই দ্রুত সকলকে নাম তোলার কাজটি করতে বলা হয়েছে।
গিগ ওয়ার্কাররা এবার ইপিএফএ-র অন্তর্গত হতে চলেছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। গিগ ওয়ার্কাররা যাতে পেনশনের সুবিধা পেতে পারেন সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।
এই সিদ্ধান্তের ফলে গিগ কর্মীরা অনেকটাই বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এখানই শেষ নয় গিগ কর্মীদের প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার অন্তর্গত হবেন বলেও খবর এসেছে। ২০২৫-২৬ বাজেটে এবিষয়ে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
জানা গিয়েছে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য এই পেনশনের দিকটি চালু করা হচ্ছে। যাতে অবসরকালে তারা নিজেদের জীবনকে নিশ্চিন্তে কাটাতে পারেন সেদিকে জোর দিতেই এই পদক্ষেপ। বর্তমান অর্থনীতিতে গিগ ওয়ার্কাররা অনেকটাই নিজেদের ভূমিকা পালন করে থাকেন। তাই অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাদের সকলের একটি পরিচয়পত্র দিতে চায়। এটি ই শ্রম পোর্টালে থাকবে। এবিষয়ে নীতি আয়োগ আসরে নামবে বলেও মনে করা হচ্ছে।
যে সংস্থায় কোনও কর্মী কাজ করবেন, সেই সংস্থাকেই বলা হবে যাতে তারা পারিশ্রমিকের একটা অংশ কেটে তা এমপ্লয়িজ পেনশন স্কিম-এ জমা করে। এর ফলে একদিকে যেমন ভবিষ্যতে এই কর্মীরা আর্থিক সুরক্ষা পাবেন, তেমনই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তাঁদের অবদানও স্বীকৃত হবে।
এক্ষেত্রে অবশ্য কাজের জোগান দেওয়া সংস্থাগুলি যাতে ৩ থেকে ৪ শতাংশের বেশি পারিশ্রমিক কাটতে না পারে, সেটাও নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। টাকা কাটার ক্ষেত্রে নির্দিষ্ট ঊর্ধ্বসীমা ধার্য করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?