শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিকে যেখানে দেশের কয়েকটি অংশে তাপমাত্রার পারদ চড়ছে সেখানে অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিগত কয়েকদিনে আবহাওয়াতে বড় ধরণের পরিবর্তন ঘটতে পারে।
রাজধানী দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় ধীরে ধীরে চড়ছে পারদ। দিল্লির বিভিন্ন অংশে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়ছে তাপমাত্রা। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহারের কিছু অংশ এবং গুজরাটে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তির দিকে। রাতের দিকে তাপমাত্রার খানিকটা হেরফের হলেও দিনের বেলা প্রায় একই পরিস্থিতি সব রাজ্যে।
আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এখান থেকে এটি সাইক্লোনে পরিনত হতে পারে। বর্তমানে এটি জম্মু-কাশ্মীরের সংলগ্ন এলাকায় রয়েছে। তবে সেখান থেকে এটি নিজের দিক পরিবর্তন করে অন্যত্র যেতে পারে। গোটা বিষয়টির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ের বিভিন্ন অংশে। বৃহস্পতি এবং শুক্রবার এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশের উপর যে হারে মেঘের ঘনঘটা দেখা গিয়েছে তাতে এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন অংশে এই সময় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির ওঠানামাতে থাকবে। যত সময় অতিবাহিত হবে ততই বাড়বে গরমের দাপট।
পশ্চিমবঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশার চাদর থাকবে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আকাশ মেঘমুক্ত না থাকার জন্য পশ্চিমবঙ্গে এই সময় তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। দিনের বেলা তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছে থাকবে। অন্যদিকে রাতের দিকে তাপমাত্রা কমে গিয়ে ১৯ থেকে ২০ ডিগ্রির কাছে থাকবে। ফলে রাতের দিকে বাড়বে গরম।
দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন অফিস এবং বাড়িতে ফ্যান এবং এসি চলা শুরু হয়ে গিয়েছে। তবে এখানেই সকলকে সাবধান করেছেন চিকিৎসকরা। নিয়ম মেনে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে নাহলে সেখান থেকে নানা ধরণের রোগের বাসা বাঁধতে পারে দেহে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?