শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

rss delhi office rebuild

দেশ | কর্পোরেটকেও মানাবে হার, ১৫০ কোটি টাকায় কার্যালয়ের ভোল পাল্টে ফেলল আরএসএস

Rajat Bose | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ কর্পোরেটকেও হার মানাবে। ১৫০ কোটি টাকায় দিল্লিতে নিজেদের কার্যালয়ের ভোল পাল্টে ফেলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। চালু করা হল ঝাঁ চকচকে কার্যালয়ের। কার্যালয়ে রয়েছে তিনটি টাওয়ার, একাধিক অডিটোরিয়াম, হাসপাতাল, লাইব্রেরি, হনুমান মন্দির। 


১৯৬২ সাল থেকে দিল্লিতে আরএসএসের যে দু’‌তলার কার্যালয় ছিল, তাতেই সংস্কার চালিয়ে অত্যাধুনিক করে তোলা হয়েছে। তিনটি টাওয়ারের (গ্রাউন্ড ফ্লোর ও ১২ তলা) নাম দেওয়া হয়েছে সাধনা, প্রেরণা এবং অর্চনা। আর সবথেকে বড় অডিটোরিয়ামের নাম দেওয়া হয়েছে অশোক সিঙ্ঘল। যে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা রাম মন্দির আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 


সূত্রের খবর, গুজরাটের স্থপতি অনুপ দাভে ‘‌কেশব কুঞ্জ’‌–র নকশা তৈরি করেছেন। সঙ্ঘের নয়া কার্যালয়ে যেমন আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে, তেমনই প্রাচীন স্থাপত্য রীতিও অনুসরণ করা হয়েছে, যাতে হাওয়া চলাচল করে এবং পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। আবার অশোক সিঙ্ঘল অডিটোরিয়ামে ৪৬৩ জনের বসার জায়গা আছে। অপর একটি হলে ৬৫০ জন থাকতে পারবেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আরএসএসের কার্যালয় ‘‌কেশব কুঞ্জ’‌–এ প্রায় ৩০০টি রুম ও অফিস আছে। পাঁচ লাখ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই ‘‌কেশব কুঞ্জ’‌। অন্তত ২৭০টি গাড়ি রাখার জায়গা থাকবে এই ভবনে। 


আরএসএস সূত্রে খবর, ‘‌কেশব কুঞ্জ’‌–র জন্য যে ১৫০ কোটি টাকার মতো খরচ হয়েছে, সেটা হিন্দুত্ববাদী সংগঠনের ৭৫,০০০ অনুগামীর থেকে পাওয়া গিয়েছে। পুরো সংস্কারের কাজ সম্পূর্ণ করতে লেগেছে আট বছর। সংস্কারের কাজের সময় দৈনন্দিন কাজকর্মের জন্য ২০১৬ সাল থেকে একটি জায়গা ভাড়াও নিয়েছিল আরএসএস। আগামী ১৯ ফেব্রুয়ারি হবে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া