শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | একজোটে পথ চলবে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন! বড় ঘোষণা বুধবার

Riya Patra | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক:  প্রগ্রেসিভ হেলথ-এর সঙ্গে এবার নতুন করে পথ চলা শুরু জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের। বুধবার ১২ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আরজিকর হাসপাতালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা হল এই পথচলার সংবাদ।  

এতদিন জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন পথ চলছিল, তবে অনেকের মতে এই পথচলা ছিল অভিভাবকহীন। এবার একপ্রকার অভিভাবক হিসাবেই পাশে পেল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনকে। এদিন জানানো হয়, মমতা ব্যানার্জির আদর্শেই আগামী দিনের সমস্ত কার্যকলাপ ঠিক করবে এবং প্রগ্রেসিভ হেলথ-এর অভিভাবকত্বে পথ চলবে (WBJDA) জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, এদিনের সাংবাদিক বৈঠক থেকেই জানানো হয়, প্রগ্রেসিভ হেলথ এবং ডক্টরস্ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হল একটি সদস্য সংগ্রহ অভিযান। এদিন বৈঠকে একটি ফর্ম দেওয়া হয়। 

উল্লেখ্য, এ দিন বৈঠকে প্রগ্রেসিভ হেলথ-এর পক্ষ থেকে সিনিয়র চিকিৎসকরা একগুচ্ছ অভিযোগ আনেন, যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার।  যেসব অভিযোগের কাঠগড়ায় আন্দোলনকারী জুনিয়ার ডক্টর ফ্রন্ট ও সিনিয়ার চিকিৎসকদের একাংশ। 

অভিযোগ, আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ একদিকে যেমন রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও বদনাম করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কোনওভাবেই বরদাস্ত করা হবে  না। 
জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের শ্রিস চক্রবর্তী বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রগ্রেসিভ হেলথ-এর অভিভাবকত্বে আগামীতে পথ চলব। চিকিৎসা ব্যবস্থায় যে কোনও রকম দুর্নীতি ও থ্রেট কালচার যাতে অবিলম্বে দমন করা যায় তার চেষ্টা চালাব এবং  হাইকোর্টের নির্দেশের পরেও যারা আমাদের বদনাম করার চেষ্টা করছে বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া