রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান? শহরের ৫ জায়গায় মিলবে 'উষ্ণতা'

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: বাতাসে বসন্তের আমেজ। 'শহর জুড়ে যেন প্রেমের মরসুম'। আগামী শুক্রবার 'ভ্যালেন্টাইনস ডে'। প্রেম দিবস মানেই মনের মানুষের সঙ্গে ভালবাসার উদযাপন। হাতে সময় কম, তাই খুব দূরে কোথাও যাওয়ার অবকাশ নেই। তবে চিন্তা কিসের! এই শহরের আনাচে-কানাচেই যে লুকিয়ে রয়েছে প্রেম। ক্যাফের-রেস্তোরাঁর ভিড়ে নয়, রইল কলকাতার বেশ কয়েকটি জায়গায় নিরিবিলিতে সময় কাটানোর হদিশ। 

১. রবীন্দ্র সরোবর- দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর শহরবাসীর বহু প্রেমের সাক্ষী। প্রকৃতির সান্নিধ্যে এই জায়গা বরাবরই প্রেমিক-প্রেমিকার পছন্দের তালিকায় প্রথমে থাকে। সাম্প্রতিককালে রবীন্দ্র সরোবরে অনেক সৌন্দর্যায়নের কাজ হয়েছে, বেড়েছে পরিচ্ছন্নতাও। বর্তমানে সন্ধে ৭টায় বন্ধ হয়ে যায় রবীন্দ্র সরোবর। তার আগে একান্তে এখানে সময় কাটিয়ে আসতে পারেন। 

২. প্রিন্সেপ ঘাট- ভ্যালেন্টাইন্স ডে হোক কিংবা সরস্বতী পুজো, বড়দিন বা নববর্ষ, প্রিন্সেপ ঘাটে প্রেমিক-প্রেমিকার ভিড় নজরে আসে। গঙ্গার পাড়ে বসে আড্ডা কিংবা চাইলে নৌকা বিহারও করতে পারেন। মনের মানুষের সঙ্গে জমিয়ে গল্প করার অন্যতম সেরা ঠিকানা প্রিন্সেপ ঘাট।

৩. ভিক্টোরিয়া- সেই কবে থেকে শহরের প্রাণকেন্দ্রের ভিক্টোরিয়া প্রেমিক-প্রেমিকার অন্যতম পছন্দের জায়গা। আজও শহরের প্রেমের ঠিকানা হিসাবে ভিক্টোরিয়ার জনপ্রিয়তা এতটুকু হারায়নি। ভালবাসার দিনে সঙ্গীর সঙ্গে ঢুঁ মারতে পারেন ভিক্টোরিয়ায়।

৪. ইকোপার্ক- বিস্তৃর্ণ সবুজের ছোঁয়ায়,ভ্যালেন্টাইন্স ডে-তে ইকোপার্কে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। সঙ্গে বাড়তি পাওনা ওয়াটার স্পোর্টস, বিভিন্ন রাইডের আনন্দ আর জমিয়ে খাওয়াদাওয়া। এককথায় প্রেম দিবস আনন্দে উপভোগ করার অন্যতম ঠিকানা ইকোপার্ক।

৫. নন্দন- শহর কলকাতায় প্রেম করবেন আর নন্দনে আসবেন না, এমন মানুষ কমই রয়েছেন! চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে জমাটি আড্ডায় নস্টালজিয়ায় ডুব দিতে পারেন। চাইলে এখানে সিনেমাও দেখে নিতে পারেন ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া