রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: স্যানিটেশন যে কোনও নারীর মৌলিক অধিকার। মুম্বইয়ের বস্তি এলাকায় অনেক মহিলা আছেন যাঁরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করতে পারেন না। বা বলা ভাল সেই সুযোগটুকুও পান না। সেই সমস্ত পিছিয়ে পড়া মহিলাদের জন্য মহারাষ্ট্র সরকার একটি মোবাইল পরিষেবা চালু করেছেন। এই পরিষেবা পাওয়া যাবে বিনামূল্যে।
ইন্ডিয়া টুডের এক বিশেষ প্রতিবেদন অনুসারে, বিশেষভাবে ডিজাইন করা এই ভ্যানে মোট পাঁচটি কুঠুরি রয়েছে। প্রতিটিতে হাত ও স্নান করার ব্যবস্থা রয়েছে। সঙ্গে একটি ট্যাপ, বালতি, শ্যাম্পু, গিজার সহ একটি শাওয়ার টাবও রয়েছে। এছাড়াও বাসটিতে রয়েছে একটি ফ্লাশিং সিস্টেম যা ১০ মিনিটের মধ্যে অতিরিক্ত জলও পরিষ্কার করে দেয়।
মহারাষ্ট্রের দক্ষতা উন্নয়ন মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা এই প্রকল্পের ঘোষণা করেন। তিনি জানান, পৌর কর্পোরেশন থেকে এই পরিকল্পনা বেছে নেওয়া হয়েছিল। তিনি জানান, দীর্ঘদিন ধরে বস্তি এলাকায় দেখা গিয়েছে, স্নানের সমস্যা রয়েছে। শৌচালয়ে যেতেও তাদের সমস্যা হয়। তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের তরফে।
অন্যদিকে, কান্দিভালি বিধানসভা কেন্দ্রের মহিলাদের জন্য ভ্রাম্যমাণ বাথরুমটি দিনে ১২ ঘন্টা পর্যন্ত খোলা থাকবে। এই বাসটিতে ঝরণা সহ পাঁচটি বাথরুম রয়েছে যেখানে প্রায় ২১০০ লিটার পর্যন্ত জল ধারণক্ষমতা রয়েছে। শুধু স্নানই নয়, মহিলাদের পোশাক শুকানোর জন্য রয়েছে দুটি ড্রয়ারও। এমনকী বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরও ব্যবহার করা হবে সেখানে।
কিন্তু কারা পরিচালনা করেন এই সংস্থা?
জানা গিয়েছে, ভ্রাম্যমাণ শাওয়ারের সুবিধাটি তিন বোন মিলে রক্ষণাবেক্ষণ করে থাকেন। এই সংস্থার নাম 'বি দ্য চেঞ্জ'। এই উদ্যোগে খুশি সেখানকার স্থানীয় মহিলারা। এরই পাশাপাশি তাঁরা আরও বেশি লোককে এই সুবিধে নেওয়ার কথা জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?