শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে এবার এআইকে ব্যবহার করা হবে। একে সীমান্ত নিরাপত্তা এবং ভারত-পাকিস্তান সীমান্তের পাহারার কাজে ব্যবহার করা হবে। এখানেই শেষ নয়, চিন-ভারত সীমান্তের নিরাপত্তার কাজেও ব্যবহার করা হবে এআইকে। ভারতীয় সেনার এই পদক্ষেপের ফলে নতুন করে ভারতের বিপক্ষ দেশগুলি সমস্যায় পড়বে।
দেশের নিরাপত্তার কাজে বহুদিন আগে থেকেই চালু করা হয়েছে এআইয়ের ব্যবহার। তবে এবার সাইবার নিরাপত্তার পাশাপাশি দেশের সীমান্তকে পাহারা দেবে এআই। এবার প্রশ্ন উঠতে পারে কীভাবে দেশকে নিরাপত্তা দেবে এআই। জানা গিয়েছে এবার থেকে ভারতের সীমান্ত রক্ষায় যে ড্রোনগুলি ব্যবহার করা হবে সেগুলিকে পরিচালনা করবে এআই। পাশাপাশি ডিজিটালভাবে যদি কেউ সীমান্ত সুরক্ষাকে হ্যাক করতে চায় তাকেও উপযুক্ত জবাব দেবে এআই।
দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে ২০২৫ সালকে তারা দেশের নিরাপত্তার একটি বিশেষ বছর হিসাবে মনে করছেন। ফলে ভারতীয় সেনাবাহিনীতে এআইকে বিশেষভাবে ব্যবহার করা হবে। জানা গিয়েছে সীমান্ত রক্ষার কাজে এআইকে ব্যবহারে সবথেকে বেশি জোর দেওয়া হবে। ফলে যদি সেখান দিয়ে ভারতের শত্রুরা আক্রমণ শানাতে চেষ্টা করে তাহলে তাদেরকে আগে এআইয়ের মুখোমুখি হতে হবে। তারপর ভারতীয় সেনাবাহিনীর সামনে আসবে তারা। যেকোনও ধরণের সাইবার হানা বা সীমান্ত সুরক্ষা নিয়ে তৈরি করা প্রতিপক্ষের ডিজিটাল অ্যারেস্টকে নষ্ট করে দিতে পারবে ভারত।
ভারতের সমস্ত সীমান্তকে এবার এআইয়ের সহায়তা নিয়ে বিশেষভাবে শক্তিশালী করা হবে। সেখানে কোনও ধরণের আপোষ করা হবে না। যদি আগামীদিনে সাইবার হামলা নিয়ে যুদ্ধ শুরু হয় তাহলে সেথানেও ভারত অনেক এগিয়ে থেকেই শুরু করবে। ভারতের প্রতিবেশী দেশগুলি যেভাবে নিজেদের শক্তিবৃদ্ধি করেছে সেদিকে নজর রেখে সীমান্ত দিয়ে ভারত নিজের সুরক্ষা নিজেই করতে পারবে।
এই কাজে বিশেষভাবে ব্যবহার করা হবে একটি টিমক। তারা গোটা বিষয়টি নিজেদের দেখভালে রাখবেন। এই টিমের সমস্ত সদস্যকে গোপনে রাখা হবে বলেই খবর। দেশের নিরাপত্তার দিকটি দেখার কাজে কোনও ধরণের আপোষ করা হবে না বলেই জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?