বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

4 percent da hiked in state budget

কলকাতা | ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, স্বাগত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের

Rajat Bose | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: বেড়েছে মহার্ঘ্য ভাতা। খুশি তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। অন্যদিকে সমালোচনায় মুখর সিপিএমের সরকারি কর্মচারী সংগঠন কো–অর্ডিনেশন কমিটি এবং বিজেপির সরকারি কর্মচারী পরিষদ। 

বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। আগামী ১ এপ্রিল থেকে এই ভাতা বাড়বে বলে ঘোষণা করা হয়। যার ফলে এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের ভাতা ১৪ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হল। 

রাজ্য সরকারের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘‌ধন্যবাদ জানাই আমাদের দরদি মুখ্যমন্ত্রীকে। গোটা দেশের মধ্যে বাংলার সরকারি কর্মচারীরা যা সুবিধা পান তা অন্য কোনও রাজ্যের সরকারি কর্মচারীরা পান না। কেন্দ্রের আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও তিনি প্রতিবছর ডিএ বা মহার্ঘ্য ভাতা দিয়ে চলেছেন। তাঁর এই মানবিক পদক্ষেপের জন্য যেমন কর্মরত সরকারি কর্মীরা উপকৃত হবেন তেমনি উপকৃত হবেন পেনশনভোগীরাও।’‌ 

যদিও বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে তাদের আন্দোলনের জয় বলেই দেখছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘‌ডিএ নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। সেই আন্দোলনের চাপেই রাজ্য সরকার শেষপর্যন্ত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন। যদিও কেন্দ্রের সঙ্গে এখনও বিরাট তফাৎ। এই বাজেটে কর্মসংস্থানের কোনও উল্লেখ নেই। আমরা আগামী ১৮ ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে বাজেটের বিরুদ্ধে পথে নামব।’‌ 

রাজ্য বিজেপির সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘‌কেন্দ্রের সঙ্গে এখনও আমাদের বিরাট তফাৎ রয়েছে। আমরা দপ্তরে দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করব।’‌ 

ফাইল ছবি

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া