রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বোয়িং ৭৩৭, গত সপ্তাহে রোম থেকে জার্মানির উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল এই বিমানের। একেবারে প্রস্তুত সবকিছু। কিন্তু উড়ানের ঠিক আগে বিমান কর্মীরা শুনতে পেলেন ‘ম্যাও’। কী হল ব্যাপার! তল্লাশি চালাতে গিয়ে দেখলেন বিমানের ভিতর বসে মার্জার। শুধু কিছুক্ষণ বসে ছিল, তেমনটা নয়। বিড়ালের চক্করে দু’ দিন পর্যন্ত বিমান উড়তেই পারল না।
ওই বিমানের রোম থেকে উড়ে যাওয়ার কথা ছিল। গন্তব্য ছিল জার্মানি। বিড়ালের আওয়াজ পেয়েই শুরু হয় তল্লাশি। কোথা থেকে আসছে শব্দ? আসন, অন্যান্য সব জায়গায় খুঁজেও যখন দেখা মেলে না, আচমকা বৈদ্যুতিন বিভাগের এক অংশে দেখা মেলে তার।
তারপর থেকেই শুরু হয় উদ্ধার কার্য। এক পর্যায়ে বিমানের মধ্যে ইঁদুর-বিড়াল খেলাও শুরু হয়। কিন্তু কোনওভাবেই মার্জারকে বাইরে আনা সম্ভব হয়নি। উল্টে সে বিমানের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকে। এক সময়ে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যে বিড়াল বিমানের কোনও অংশে আটকে গেলে, মৃত্যু পর্যন্ত হতে পারে। নিরাপত্তার খাতিরে বিমানের উড়ান বাতিল হয়।
স্বস্তি মেলে ঠিক দু’ দিন পর। বিমানের এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর, বুঝি বা সাধ মিটে যায় তার। দুলকি চালে বেরিয়ে যায় বিমান থেকে। ভাবখানা এমন, যেন ঘটেনি কিছুই।
ঘটনা প্রকাশ্যে আসার পর, অনেকেই মনে করছেন বিড়ালের জন্য বিমানের দু’ দিন অপেক্ষা করে থাকার কোনও মানে ছিল না। তবে ওয়াকিবহাল মহলের মতে, ৩০ হাজার ফুট উঁচুতে বড় সমস্যায় ফেলতে পারত বিড়াল। তাতে বড় ক্ষতির আশঙ্কাও ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?