রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রাতে গাড়ির পিছনে কুকুর কেন তাড়া করে? নেপথ্যের আসল কারণ জানলে চমকে যাবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: নিস্তব্ধ রাতে বেশ শান্তভাবে গাড়ি চালিয়ে আসছেন। আচমকাই গাড়ির পিছনে তাড়া করতে লাগল এক দল কুকুর। তারস্বরে ডাকতে থাকে সারমেয়রা। কোনও ক্রমে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফিরলেন। একবার নয়, রাতের দিকে এমন পরিস্থিতির মুখোমুখি বহুবার হয়েছেন তো? তবে শুধু আপনি একাই নন, এই পরিস্থিতিতে নাজেহাল হতে হয় অনেককেই। 

আসলে চারপেয়েদের সম্পর্কে এমন অনেক বিষয় রয়েছে, যা অনেকেরই অজানা। গবেষণায় দেখা গিয়েছে, কুকুর মানুষের সবচেয়ে ভাল বন্ধু। তবুও গাড়ি দেখা মাত্রই বিশেষ করে রাতে দু'চাকার গাড়ি দেখলেই কেন পথকুকুররা ছোটাছুটি শুরু করে দেয়? এনিয়ে অনেকের মুখেই অনেক কারণ শুনে থাকবেন। তর্ক-বিতর্কও কম নেই। কিন্তু এর আসল কারণ শুনলে চমকে হবেন।

কুকুর অত্যন্ত আঞ্চলিক প্রাণী। যার জন্য নিজের বসবাসের বিভিন্ন স্থানে তারা মূত্রত্যাগ করে থাকে। অনেক সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতেও প্রস্রাব করে। তাই দ্রুতগামী যানবাহনকে তারা অনুপ্রবেশকারী বলে মনে করে। রাতে যখন রাস্তাঘাট ফাঁকা, শুনশান থাকে, তখন চারপেয়েরা আরও বেশি সতর্ক হয়ে যায়। তাই যে কোনও গাড়ি, বিশেষ করে দু'চাকার গাড়ি গেলে তারা সহজাত প্রবৃত্তিতেই তাড়া করতে ও ডাকতে থাকে। 

কুকুরের ঘ্রাণ এবং শ্রবণশক্তি প্রবল হয়। রাতের শান্ত পরিবেশে যা আরও বেশি সংবেদনশীল হয়ে যায়। এদিকে রাতে গাড়ির হর্ন ও হেডলাইট একসঙ্গে তাদের উত্তেজিত করে তোলে। যার ফলেই গাড়ির পিছনে তাড়া করতে থাকে। অনেক সময়ে খেলার ছলেও গাড়ি দেখে তাড়া করে থাকতে পারে সারমেয়।

পথকুকুররা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে। তাই একটি কুকুর ডাকলে বাকিরাও ডাকতে শুরু করে। এছাড়াও সারমেয় স্বভাবে শিকারী। তাই অনেক ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য কিংবা দ্রুতগতির যানবাহন থেকে নিজেদের আত্মরক্ষার্থেও এমনটা করে থাকে। আবার অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া